• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বাইক শো-তে সিএফএমওটিও নিয়ে এলো ‘জিহো’ এবং নতুন মোটরসাইকেল লাইনআপ রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক চট্টগ্রাম নগরে এক দিনে তিন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার যোগ দিলেন এনসিপিতে শরণখোলায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, এলাকায় উত্তেজনা ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য লম্বা লাইন ছোট হয়ে আসছে শূন্যে নামবে সেশনজট, অনেক কলেজে বন্ধ হতে পারে স্নাতক-স্নাতকোত্তর কোর্স তীব্র গরমে পুড়ছে দেশ, অস্বস্তি আরও বাড়তে পারে বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

যুক্তরাষ্ট্র ট্যাংক তৈরি করতে চায়, টি-শার্ট নয়: ট্রাম্প

প্রভাত রিপোর্ট / ১৪৯ বার
আপডেট : সোমবার, ২৬ মে, ২০২৫

প্রভাত ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দেশের ভেতর জুতা ও টি-শার্টের মতো পণ্য উৎপাদন করতে নয় বরং তাঁর শুল্কনীতির লক্ষ্য দেশে ট্যাংক ও প্রযুক্তিপণ্য উৎপাদনকে উৎসাহিত করা। রবিবার নিউ জার্সিতে এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, তিনি তাঁর অর্থমন্ত্রী স্কট বেসেন্টের গত ২৯ এপ্রিল করা মন্তব্যের সঙ্গে একমত। সেদিন বেসেন্ট বলেছিলেন, যুক্তরাষ্ট্রে টেক্সটাইল শিল্পে বড় ধরনের প্রসার অপরিহার্য নয়। এই মন্তব্যের পর ন্যাশনাল কাউন্সিল অব টেক্সটাইল অর্গানাইজেশনস অর্থমন্ত্রীর তীব্র সমালোচনা করে।
ট্রাম্প বলেন, ‘আমরা এখানে জুতা আর টি-শার্ট বানাতে চাইছি না। আমরা সামরিক সরঞ্জাম বানাতে চাই। বড় বড় জিনিস বানাতে চাই। আমরা কম্পিউটার দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি তৈরি করতে চাই। সত্যি বলতে, আমি টি-শার্ট বা মোজা বানাতে চাই না। এসব আমরা অনায়াসেই অন্য জায়গায় তৈরি করতে পারি। আমরা যা তৈরি করতে চাই, তা হলো চিপস, কম্পিউটার আরও অনেক কিছু—ট্যাংক ও জাহাজও। বড় পরিসরে শুল্ক আরোপ করে বিশ্ববাজারে আলোড়ন তোলা ট্রাম্প গত শুক্রবার আবারও কড়া বাণিজ্যনীতি গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন।
আগামী ১ জুন থেকে ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করতে চান তিনি। পাশাপাশি অ্যাপলকে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের ভোক্তারা বিদেশ থেকে যেসব আইফোন কিনছেন, সেগুলোর ওপরও তিনি ২৫ শতাংশ শুল্ক বসাতে পারেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও