• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
‘এই সংসদের সৌন্দর্য হলো, স্বৈরাচারের পক্ষের কোনো মানুষ এখানে নেই’ বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করা যাবে : আপিল বিভাগ মন্ত্রী হলেন আহমেদ আযম খান বৈষম্যহীন-গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই জুলাই শহীদদের রক্তের ঋণ শোধের উপায়: জোনায়েদ সাকি কিডনি প্রতিস্থাপনের নামে তুরস্কে নিয়ে জিম্মি-গ্রেফতার ৫ আমলাতান্ত্রিক জটিলতায় জ্বালানি তেলের এমন সংকট হচ্ছে: পাম্প মালিক সমিতি সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়: বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন : স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

নেইমার নেই আনচলেত্তির প্রথম ব্রাজিল দলে, কারা আছেন

প্রভাত রিপোর্ট / ১৫৩ বার
আপডেট : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

প্রভাত স্পোর্টস: ব্রাজিলের কোচ হিসেবে প্রথম দল ঘোষণা করেছেন কার্লো আনচেলত্তি। আগামী মাসের বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচের জন্য ২৬ জনের দল ঘোষণা করেছেন রিয়াল মাদ্রিদের সাবেক কোচ। দলে জায়গা পাননি চোট থেকে এখনো পুরোপুরি সেরে না ওঠা ব্রাজিলিয়ান তারকা নেইমার।
ব্রাজিল পৌঁছে দল ঘোষণা করলেন আনচেলত্তি। নেইমারের বাদ পড়া ছাড়া তাঁর প্রথম দলে আলোচিত ঘটনা কাসেমিরোর ফেরা। ৩৩ বছর বয়সী মিডফিল্ডার প্রায় এক বছর পর ফিরলেন জাতীয় দলে। দল ঘোষণার আগে রিও ডি জেনিরোতে ব্রাজিলের কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় আনচেলত্তিকে। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা কোচ সেখানে বলেন, ‘বিশ্বের সেরা দলের দায়িত্ব পেয়ে আমি গর্বিত। আমার সামনে অনেক বড় কাজ, আশা করি ব্রাজিল আবার চ্যাম্পিয়ন হবে।’
আগামী ৫ জুন ইকুয়েডর ও ১০ জুন প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে ব্রাজিল। ১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ব্রাজিল এই মুহূর্তে আছে চারে। শীর্ষ ছয়টি দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে। সুযোগ আছে সপ্তম দলটিরও। আন্তমহাদেশীয় প্লে-অফ পেরিয়ে সুযোগ পেতে পারে দলটি।
ব্রাজিল দল: গোলরক্ষক-আলিসন (লিভারপুল), বেন্তো (আল নাসর), উগো সুজা (করিন্থিয়ানস)। ডিফেন্ডার: আলেক্স সান্দ্রো, দানিলো, লিও ওরতিজ, ওয়েসলি (সবাই ফ্ল্যামেঙ্গো); বেরালদো , মারকিনিওস (পিএসজি); আলেক্সসান্দ্রো (লিল), কার্লোস আলগুস্তো (ইন্টার মিলান), ভ্যান্ডারসন (মোনাকো)। মিডফিল্ডার: আন্দ্রেয়াস পেরেইরা (ফুলহাম), ব্রুনো গিমারাইস (নিউক্যাসল), আন্দ্রেই সান্তোস (স্ত্রাসবুর্গ), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), এদেরসন (আতালান্তা), গেরসন (ফ্ল্যামেঙ্গো)। ফরোয়ার্ড: এস্তেভাও (পালমেইরাস), আন্তনি (বেতিস), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), মাতেউস কুনিয়া (উলভস), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রাফিনিয়া (বার্সেলোনা), রিচার্লিসন (টটেনহাম)।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও