• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম
হামলায় অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুড়েছে ইসরায়েল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি; প্রজ্ঞাপন জারি সারাদেশে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত মধ্যপ্রাচ্য সংকট, শ্রমবাজারে নতুন চ্যালেঞ্জ ভর্তুকির চাপে দিশেহারা বিদ্যুৎ-জ্বালানি খাত শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী রমজানের পরই সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেয়া হবে: তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

মুক্তাগাছায় ১০দিন ব্যাপি আনসার ও ভিডিপি প্রশিক্ষন কর্মশালা

প্রভাত রিপোর্ট / ১৫৫ বার
আপডেট : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

দরাজআলী, মুক্তাগাছা: ময়মনসিংহের মুক্তাগাছায় কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিস হল রুমে ১০দিন ব্যাপি আনসার ও ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গত ১৮ মে হতে ২৯ মে পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মশালা চলবে। এতে কাশিমপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৩২জন নারী ও ৩২জন পুরুষ অংশ গ্রহণ করেন। মুক্তাগাছা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। গতকাল প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতিকুল ইসলাম বলেন, সমাজে সন্ত্রাস চাঁদাবাজী মদ গাঁজা বাল্য বিবাহ প্রতিরোধে আপনাদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। কোথাও আগুন লাগলে সাথে সাথে ফায়ার সার্ভিসে খবর দিবেন এবং নিজেরাও সেখানে সম্পৃক্ত থাকবেন। নিজেরা দুর্নীতি করব না এবং অন্যদের কেউ দুর্নীতি করতে দিব না। প্রশিক্ষণকর্মশালায়পর্যায় ক্রমে অংশ নেন ময়মনসিংহ জেলা এগজুটেন রবিউল ইসলাম (পিপি এম), ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তাগাছা থানা রিপন চন্দ্র গোপ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সালমা আক্তার, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা রীনা খানম, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক সেলিম মিয়া, ইউনিয়ন আনসার ও ভিডিপি দলনেতা ফরিদুল ইসলাম দুলাল, ইউনিয়ন আনসার ও ভিডিপি দলনেত্রী শারমিন আক্তার, ইউনিয়ন আনসার ও ভিডিপি কমান্ডার সুমার আলী প্রমুখ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও