• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম
নাজিরপুরে গভীর রাতে বাড়ির মালিক-ডাকাতদের সংঘর্ষে নিহত-১, আহত ২ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো ২১২ টাকা সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা এলপিজি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার: বিদ্যুৎমন্ত্রী আইএমএফ’র সব শর্তে একমত নাও হতে পারে সরকার : অর্থমন্ত্রী নগরবাসীকে এখন বইতে হবে বাড়তি খরচের বোঝা সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী সরকার বলছে সংকট নেই, তবে পাম্পে ৩ কিমি লাইন কেন? ক্রীড়া ভাতা পাচ্ছেন ঋতুপর্ণা-নিয়াজ মোর্শেদরা, নেই হামজা-সামিত অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে: নাহিদ ইসলাম

নেত্রকোণায় মাসব্যাপী তাঁত, বস্ত্র কুটির শিল্প ও বাণিজ্য মেলার শুভ উদ্বোধন

প্রভাত রিপোর্ট / ২৪৯ বার
আপডেট : বুধবার, ২৮ মে, ২০২৫

দ্বীপক চন্দ্র সরকার, নেত্রকোণা: নেত্রকোণায় মাসব্যাপী তাঁত বস্ত্র কুটির শিল্প ও বাণিজ্য মেলার শুরু হয়েছে। বুধবার দুপুর ২টায় পৌর শহরের জয়নগরস্থ দত্ত উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে নেত্রকোণা কেন্দ্রীয় সমবায় ব্যাংক এ মেলার আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মাসব্যাপী মেলার শুভ উদ্বোধন করেন, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম।
নেত্রকোণা কেন্দ্রীয় সমবায় ব্যাংক এর চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোখলেছুর রহমান খান খসরুর সভাপতিত্বে জেলা তাঁতী দলের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ লেলিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক ফারুক মীর, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য ফাহিম রহমান খান পাঠান, খেলাফত যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব গাজী আব্দুর রহিম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সজীব সরকার রতন, এ টি এম আজাদ পিন্টু ও শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মাওলানা কামাল উদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও