• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম
হামলায় অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুড়েছে ইসরায়েল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি; প্রজ্ঞাপন জারি সারাদেশে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত মধ্যপ্রাচ্য সংকট, শ্রমবাজারে নতুন চ্যালেঞ্জ ভর্তুকির চাপে দিশেহারা বিদ্যুৎ-জ্বালানি খাত শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী রমজানের পরই সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেয়া হবে: তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

সিরিজ হেরে টি-টোয়েন্টিতেও ১০-এ নামল বাংলাদেশ

প্রভাত রিপোর্ট / ১৬৫ বার
আপডেট : শনিবার, ৩১ মে, ২০২৫

প্রভাত স্পোর্টস: টানা দুটি টি–টোয়েন্টি সিরিজে হারলো বাংলাদেশ। এমন কিছু যে হতে যাচ্ছে, সেটি অনুমিতই ছিল। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শেষ দুই ম্যাচ হেরে সিরিজ হারার পর পাকিস্তানের কাছে প্রথম দুই টি-টোয়েন্টিতে হেরেছে বাংলাদেশ। ফল, আরেকটি সিরিজ হারের পর আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ৯ থেকে ১০–এ নেমে গেছে বাংলাদেশ। এর আগে র‍্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদের পর ওয়ানডেতেও দশে নেমে যায় বাংলাদেশ। টেস্টেও অবস্থা ভালো নয়, বাংলাদেশ আছে নবম স্থানে।
টানা চারটি টি-টোয়েন্টিতে হারার পর বাংলাদেশ পয়েন্ট খুইয়েছে ৫টি। ২২৫ থেকে কমে বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ২২০। তাতে আগের মতোই ২২৩ পয়েন্ট নিয়েই বাংলাদেশকে টপকে গেছে আফগানিস্তান। ২০২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ঠিক পরেই আছে আয়ারল্যান্ড।
টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। দলটির রেটিং ২৭১। ২৬২ রেটিং নিয়ে দুইয়ে অস্ট্রেলিয়া। এ ছাড়া শীর্ষ পাঁচে আছে ইংল্যান্ড (২৫৪), নিউজিল্যান্ড (২৪৯) ও ওয়েস্ট ইন্ডিজ (২৪৬)। ছয় ও সাতে দক্ষিণ আফ্রিকা (২৪৫) ও শ্রীলঙ্কা। বাংলাদেশের বিপক্ষে সিরিজ জেতা পাকিস্তান আছে আগের মতোই আটে। তবে রেটিং পয়েন্ট বেড়েছে দলটির। পাকিস্তানের পয়েন্ট ২২৯।
এর আগে বাংলাদেশ চমকে দিয়ে সিরিজ জেতা সংযুক্ত আরব আমিরাত আছে ১৫ নম্বরে। ৪ রেটিং পয়েন্ট বেড়েছে দলটির পয়েন্ট এখন ১৮৩।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ চারে উঠেছিল ২০১২ সালে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পর বাংলাদেশ ছাড়িয়ে গিয়েছিল পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ভারতের মতো দলকে। সেই সিরিজের পর টি-টোয়েন্টিতে বাংলাদেশের ওপরে ছিল ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও