• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম
হামলায় অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুড়েছে ইসরায়েল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি; প্রজ্ঞাপন জারি সারাদেশে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত মধ্যপ্রাচ্য সংকট, শ্রমবাজারে নতুন চ্যালেঞ্জ ভর্তুকির চাপে দিশেহারা বিদ্যুৎ-জ্বালানি খাত শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী রমজানের পরই সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেয়া হবে: তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

৫০ কোটির পথে ‘ভুল চুক মাফ’

প্রভাত রিপোর্ট / ৮৩ বার
আপডেট : শনিবার, ৩১ মে, ২০২৫

প্রভাত বিনোদন : ‘ভুল চুক মাফ’ সিনেমাটি বক্স অফিস সংগ্রহ বেশ দুরন্ত গতিতে বৃদ্ধি পাচ্ছে। ঢিমে তালে সফর শুরু করলেও ৭ দিনেই প্রায় ৫০ কোটির দোরগোড়ায় পৌঁছে গেছে এ সিনেমাটি। ‘ভুল চুক মাফ’ সিনেমাটি মুক্তির পর প্রথম বৃহস্পতিবার অর্থাৎ সপ্তম দিনে বক্স অফিসে ৩ কোটি ২৫ লাখ রুপি আয় করেছে। ফলে ২৯ মের আয়ের পর এ সিনেমা মোট আয় করেছে ৪৪ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ৬২ কোটি টাকারও বেশি।
রাজকুমার রাও অভিনীত সিনেমা ‘ভুল চুক মাফ’ সিনেমাটি মুক্তি পেয়েছে যেদিন সেদিন বক্স অফিসে ৭ কোটি টাকা আয় করেছে। দ্বিতীয় দিন সেই আয়ের পরিমাণ বেড়ে ৯ কোটি ৫০ লাখ রুপি হয়। রোববার আসতেই আয়ের পরিমাণ আরও বেশ কিছুটা বেড়ে দাঁড়ায় ১১ কোটি ৫০ লাখ রুপিতে। মুক্তির পর প্রথম সোমবার রাজকুমার রাওয়ের এ সিনেমা ৪ কোটি ৫০ লাখ রুপি ব্যবসা করে। মঙ্গলবার সেটা বেড়ে হয় ৪ কোটি ৭৫ লাখ রুপি। কিন্তু বুধবার অনেকটাই কমে আয়ের পরিমাণ। ষষ্ঠ দিনে ভুল চুক মাফ সিনেমাটি বক্স অফিসে ৩ কোটি ৫০ লাখ রুপি ব্যবসা করেছে। এখন ‘ভুল চুক মাফ’ সিনেমাটির রাতের শোয়েই বেশি দর্শক উপস্থিতি দেখা যাচ্ছে।
‘ভুল চুক মাফ’ সিনেমাটি রাজকুমার রাওয়ের আগের সিনেমা অর্থাৎ ‘ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিও’র তুলনায় ভালো আয় করছে বক্স অফিসে। তবে এবার এটাও ঠিক, ‘স্ত্রী ২’ সিনেমা যেভাবে বক্স অফিসে ঝড় তুলেছিল, তুমুল ব্যবসা করেছিল সেটাও পারেনি। কিন্তু এটি যে চলতি বছরের অন্যতম অবাক করা হিট হতে চলেছে সেটা বোধহয় অনুমেয়।
‘ভুল চুক মাফ’ সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও এবং ওয়ামিকা গাব্বি। ম্যাডক ফিল্মস এ সিনেমাটির প্রযোজনা করেছে। কিছুদিন আগে ভারত পাকিস্তানের মধ্যে যে অশান্তির আবহ তৈরি হয়েছিল সেই অবস্থায় সিনেমাটি বড়পর্দার বদলে ওটিটিতে মুক্তির কথা ঘোষণা করা হয়। কিন্তু নির্মাতাদের এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কোর্টের দ্বারস্থ হয় পিভিআর, আইনক্স। এরপর ২৩ মে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও