• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম
অধস্তন আদালতে বিচারাধীন ৪০ লাখ ৪২ হাজার মামলা : আইনমন্ত্রী অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে জনগণের অনেক ভোগান্তি হয় : স্পিকার ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি: প্রধানমন্ত্রী বিচারিক দায়িত্ব ফিরে পেলেন বিচারপতি এস এম মনিরুজ্জামান আইনশৃঙ্খলার স্থিতিশীলতা ধরে রাখতে ডিএমপি কমিশনারের নির্দেশ বিসিএস পরীক্ষার সিলেবাস পরিবর্তন করা হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা আমার এলাকার হাসপাতাল ‘নিজেই একটা রোগীর মতো’: সংসদে রুমিন ফারহানা ২০৩৩ সালের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন করা হবে: পানিসম্পদ মন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী চীন

ঈদে আসছে তাসনিয়া ফারিণ অভিনীত সিনেমা ইনসাফ

প্রভাত রিপোর্ট / ২৭২ বার
আপডেট : সোমবার, ২ জুন, ২০২৫

প্রভাত বিনোদন: ঈদে আসছে তাসনিয়া ফারিণ অভিনীত সিনেমা ইনসাফ। ছবিতে পুরোপুরি অ্যাকশন নায়িকা হিসেবে দেখা যাবে অভিনেত্রীকে। এই প্রথম বাণিজ্যিক সিনেমাতেও নাম লিখিয়েছেন তিনি। এই সিনেমা নিয়ে সম্প্রতি মাছরাঙা টেলিভিশনে কথা বলেছেন ফারিণ। নিজের কাজ ছাড়াও তিনি কথা বলেছেন ছবির দুই সহ-অভিনেতা মোশাররফ করিম ও শরীফুল রাজকে নিয়ে। গত সপ্তাহেই মুক্তি পেয়েছে ‘ইনসাফ’ ছবির ওয়ার্নিং বা টিজার। সঞ্জয় সমাদ্দার পরিচালিত সিনেমাটির টিজার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসিত হচ্ছে। এ প্রসঙ্গে ফারিণ বলেন, ‘খুবই ভালো সাড়া পাচ্ছি। দেশ ও দেশের বাইরে যাঁরা রিভিউ দিয়েছেন; ভালো বলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছি। এখন তো যেখানেই যাচ্ছি, এই টিজার নিয়ে ভালো কথা শুনছি। টিজারে নজর কেড়েছে ফারিণ ও শরীফুল রাজের জুটি। এই প্রথম একসঙ্গে দেখা যাবে তাঁদের। ছবিতে অভিনয় করতে গিয়ে শরীফুল রাজের কাজের ধরন মুগ্ধ করেছে অভিনেত্রীকে।
ফারিণ বলেন, ‘বিশেষভাবে বলব রাজ ভাইয়ের কথা; তিনি এত দুর্দান্ত অভিনেতা…আমি যখন চিত্রনাট্য পাই, মনে হয় চরিত্রটি রাজ ভাইয়ের জন্যই লেখা হয়েছে। তাঁকে আমরা এভাবে দেখিনি। কিন্তু আমি জানি, এটা তিনি ভালোভাবে করতে পারবেন। সেই সঙ্গে মোশাররফ (করিম) ভাই আছেন, সব মিলিয়ে আমার একটা আত্মবিশ্বাস ছিল চিত্রনাট্যে যা আছে আমরা যদি ঠিকঠাক শুট করতে পারি, ভালো কিছু হবে। কিছুদিন আগেই আমরা ছবির কিছু অংশ দেখেছি, নিজের কাছেও রোমাঞ্চকর লাগছে। যখন একটা কাজে নিজেরই এত ভালো অনুভূতি হয়, তখন আশা থাকে দর্শকেরও হয়তো ভালো লাগবে।
ইনসাফ সিনেমায় রাজের নিবেদন দেখে মুগ্ধ ফারিণ আরও বলেন, ‘তিনি অসাধারণ অভিনেতা। তিনি যে এতটা কঠোর পরিশ্রমী আর নিবেদিতপ্রাণ অভিনেতা…তিনি পুরো শুটিংয় ফোন ব্যবহার করেননি। কেবল শুটিংয়ের সময় না, বাসাতেও না। মনোযোগে বিঘ্ন হয়, এমন কিছু চাননি। আমি নিজেই মাঝেমধ্যে তাঁকে ফোনে পাইনি। সাত–আট মাস ধরে একটা লোক ফোন ছাড়া, আমি তো ভাবতেই পারি না। শুটিংয়ের ফাঁকে আমরা হয়তো ফোন দেখি কিন্তু তিনি সারাক্ষণ বসে থাকেন, চরিত্র নিয়ে ভাবেন; তাঁর সঙ্গে কাজ করা খুবই প্রেরণাদায়ক। এ ছাড়া এই সাক্ষাৎকারে ফারিণ কথা বলেন ছবির আরেক সহকর্মী মোশাররফ করিমকে নিয়েও। তিনি বলেন, ‘তাঁর (মোশাররফ করিম) সান্নিধ্য পাওয়াটা অনেক বড়। তিনি এত জ্ঞানী মানুষ যে তাঁর প্রতিটি কথাই আমি দৈব বাণীর মতো মেনে চলি। আমাকে যত উপদেশ দিয়েছেন, আজ পর্যন্ত সবই ইতিবাচক। তাঁর উপস্থিতিই প্রেরণাদায়ক।’
ফারিণ জানান, প্রথমবার পুরোপুরি বাণিজ্যিক সিনেমায় অভিনয় করছেন, এটা নিয়ে তিনি নিজেও রোমাঞ্চিত। জানান, শুটিংয়ের পুরোটা সময় খুব উপভোগ করেছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও