• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্ন তুললেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক পক্ষের নেতারা গত ১৮ মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন হচ্ছে না: প্রতিমন্ত্রী রাজিব আহসান হুইলচেয়ারে করে দীপু মনিকে দেখতে এলেন স্বামী এটা আমি-ডামির সরকার না, কাদেরকে নিশ্চিহ্ন করতে চান: সংসদে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু পিরোজপুরে পরিবেশগত প্রভাব মূল্যায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন নাজিরপুরে হীরা -২ এর বাম্পার ফলন; সুপ্রীম সিডের মাঠ দিবস পালন এপ্রিলের ২৫ দিনে এলো ২৫৭ কোটি ডলার রেমিট্যান্স বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী সুইজারল্যান্ড : বাণিজ্যমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষার কার্যক্রম চলছে : সেতুমন্ত্রী

রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩, আহত ৪৯

প্রভাত রিপোর্ট / ১৬৫ বার
আপডেট : শুক্রবার, ৬ জুন, ২০২৫

প্রভাত ডেস্ক: রাশিয়ার চালানো ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনজুড়ে একের পর এক বিস্ফোরণ ঘটেছে। শুক্রবার ভোররাতে চালানো এই হামলায় রাজধানী কিয়েভে তিনজন নিহত হয়েছেন এবং সারাদেশে অন্তত ৪৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। কিয়েভের সামরিক প্রশাসনের বরাতে জানানো হয়, নিহত তিনজনই ছিলেন উদ্ধারকর্মী। শহরের এক হামলাস্থলে সহায়তায় এগিয়ে গেলে তারা নিহত হন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লিমানকো। কিয়েভের মেয়র প্রথমে নিহতের সংখ্যা চারজন বললেও পরে তা সংশোধন করে তিনজন বলা হয়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিই সিবিহা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, রাশিয়া তাদের ধ্বংস হওয়া বিমানগুলোর ‘প্রতিশোধ’ নিয়েছে ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়ে। বহুতল ভবনে আঘাত হেনেছে, বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, কিয়েভসহ একাধিক শহরে রাতভর চলা এই হামলায় ৪৯ জন আহত হয়েছেন। তিনি পশ্চিমা মিত্রদের প্রতি রাশিয়ার ওপর চাপ বাড়ানোর আহ্বান জানান। জেলেনস্কি বলেন, যদি কেউ চাপ না দেয় এবং এই যুদ্ধকে মানুষের জীবন নেওয়ার জন্য সময় দেয়, তাহলে তা অপরাধে সহায়তা। আমাদের এখনই সিদ্ধান্ত নিতে হবে।
ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, হামলায় রাশিয়া ৪০৭টি ড্রোন ব্যবহার করেছে। যা এখন পর্যন্ত সবচেয়ে বড় ড্রোন আক্রমণগুলোর একটি। একই সঙ্গে ছোড়া হয়েছে ৪৫টি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।
রুশ হামলায় কিয়েভের সোলোমিয়ানস্কি জেলার একটি অ্যাপার্টমেন্ট ভবনের পাশে ড্রোন আঘাত হানলে ভবনে বড় গর্ত হয়ে যায় এবং আগুনের চিহ্ন দেখা গেছে। ধসে পড়া কংক্রিট নিচে থাকা গাড়ির ওপর পড়ে গিয়ে তা ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ ঘটনাস্থলে পড়ে থাকা একটি ড্রোন ইঞ্জিন পরীক্ষা করেছে।
বিস্ফোরণের শব্দ এতটাই জোরালো ছিল যে কিয়েভ শহরের অনেক দূরের এলাকায় জানালার কাচ কেঁপে ওঠে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। অনেকে নিরাপদ আশ্রয়ের জন্য মেট্রো স্টেশন ও পার্কিং এলাকায় অবস্থান নেন।
হামলায় মেট্রোর রেলপথ ক্ষতিগ্রস্ত হওয়ায় মেট্রো চলাচল সাময়িকভাবে বন্ধ থাকে। রাষ্ট্রীয় রেল কোম্পানি জানিয়েছে, শহরের বাইরের রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় কিছু ট্রেনের রুট পরিবর্তন করতে হয়েছে।
পশ্চিমাঞ্চলীয় টারনোপিল শহরেও শিল্প স্থাপনা ও অবকাঠামোতে হামলা হয়েছে বলে জানিয়েছেন শহরের মেয়র সেরহি নদাল। এতে অন্তত ১০ জন আহত হন। সেখানে আগুন লাগার পর বাতাসে বিষাক্ত পদার্থের উপস্থিতি বেড়ে যায় বলে স্থানীয় প্রশাসন সতর্কতা জারি করেছে।
এছাড়া উত্তর-পশ্চিমাঞ্চলের লুতস্ক শহরে একটি সরকারিভবন, শিক্ষা প্রতিষ্ঠান ও কয়েকটি বাড়িতে হামলা হলে সেখানে অন্তত পাঁচজন আহত হন বলে জানিয়েছেন মেয়র ইহর পোলিশচুক।
রাশিয়ার গভীরে চালানো পাল্টা অভিযানে ইউক্রেন জানিয়েছে, সারাতভ ও রিয়াজান অঞ্চলের এঙ্গেলস ও দ্যাগিলেভো বিমানঘাঁটিতে রাতভর হামলা চালানো হয়েছে। অন্তত তিনটি জ্বালানির গুদামে হামলা হয়েছে বলেও জানিয়েছে ইউক্রেনীয় সামরিক বাহিনী।
সম্প্রতি যুদ্ধের অন্যতম দুঃসাহসী অভিযানে ইউক্রেনীয় গোয়েন্দারা কাঠের আড়ালে লুকানো ড্রোন ব্যবহার করে রাশিয়ার কয়েকটি কৌশলগত বোমারু বিমান ধ্বংস করে। ওই ঘটনার পর বুধবার ট্রাম্পের সঙ্গে ফোনালাপে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, এই হামলার ‘উপযুক্ত জবাব’ দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও