• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্ন তুললেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক পক্ষের নেতারা গত ১৮ মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন হচ্ছে না: প্রতিমন্ত্রী রাজিব আহসান হুইলচেয়ারে করে দীপু মনিকে দেখতে এলেন স্বামী এটা আমি-ডামির সরকার না, কাদেরকে নিশ্চিহ্ন করতে চান: সংসদে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু পিরোজপুরে পরিবেশগত প্রভাব মূল্যায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন নাজিরপুরে হীরা -২ এর বাম্পার ফলন; সুপ্রীম সিডের মাঠ দিবস পালন এপ্রিলের ২৫ দিনে এলো ২৫৭ কোটি ডলার রেমিট্যান্স বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী সুইজারল্যান্ড : বাণিজ্যমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষার কার্যক্রম চলছে : সেতুমন্ত্রী
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

হুইলচেয়ারে করে দীপু মনিকে দেখতে এলেন স্বামী

প্রভাত রিপোর্ট / ২৫ বার
আপডেট : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

প্রভাত রিপোর্ট: হুইলচেয়ারে করে সাবেক মন্ত্রী দীপু মনিকে দেখতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন তাঁর অসুস্থ স্বামী তৌফিক নেওয়াজ। আজ রবিবার একটি মামলায় দীপু মনিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ সময় তাঁকে দেখতে আসেন স্বামী তৌফিক নেওয়াজ।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় দীপু মনিসহ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সরকারের ৯ মন্ত্রী, উপদেষ্টা, সংসদ সদস্য ও আমলাকে আজ সকালে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
দীপু মনিকে দেখতে দুপুর ১২টার একটু আগে ট্রাইব্যুনালে আসেন তাঁর স্বামী তৌফিক নেওয়াজ। এ সময় দেখা যায়, হুইলচেয়ারে করে তাঁকে নিয়ে আসছেন এক ব্যক্তি। ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এসে কিছুক্ষণ অপেক্ষা করেন তৌফিক নেওয়াজ।
অন্যদিকে শুনানিতে দীপু মনির জামিন আবেদন করেন তাঁর আইনজীবী সিফাত মাহমুদ। তিনি ট্রাইব্যুনালকে বলেন, দীপু মনি কারাবন্দী থাকার ১ বছর ৫ মাস হয়ে গেলেও এখনো তাঁর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়নি। এ অবস্থায় দীপু মনির জামিন চান তিনি।
এ সময় ট্রাইব্যুনাল দীপু মনির বিষয়ে ‘প্রগ্রেস রিপোর্ট (অগ্রগতি প্রতিবেদন)’ দেওয়ার আদেশ দেন। সেই প্রতিবেদন নিয়ে আগামী ২৬ জুলাই দীপু মনির জামিন আবেদন শুনবেন বলেও জানান ট্রাইব্যুনাল।
একপর্যায়ে আইনজীবী সিফাত মাহমুদ বলেন, দীপু মনির স্বামী ট্রাইব্যুনালে এসেছেন। তিনি দীপু মনির সঙ্গে দেখা করতে চান। ট্রাইব্যুনাল দেখা করার অনুমতি দেন।
শুনানি শেষে দীপু মনিসহ এ মামলার আসামিদের ট্রাইব্যুনালের হাজতখানায় নেয়া হয়। এরপর কয়েকজন পুলিশ সদস্য হুইলচেয়ারে থাকা দীপু মনির স্বামীকে ধরাধরি করে ট্রাইব্যুনালের ভেতরে নেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও