• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম
প্রশ্ন তুললেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক পক্ষের নেতারা গত ১৮ মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন হচ্ছে না: প্রতিমন্ত্রী রাজিব আহসান হুইলচেয়ারে করে দীপু মনিকে দেখতে এলেন স্বামী এটা আমি-ডামির সরকার না, কাদেরকে নিশ্চিহ্ন করতে চান: সংসদে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু পিরোজপুরে পরিবেশগত প্রভাব মূল্যায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন নাজিরপুরে হীরা -২ এর বাম্পার ফলন; সুপ্রীম সিডের মাঠ দিবস পালন এপ্রিলের ২৫ দিনে এলো ২৫৭ কোটি ডলার রেমিট্যান্স বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী সুইজারল্যান্ড : বাণিজ্যমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষার কার্যক্রম চলছে : সেতুমন্ত্রী

ইসরায়েলের পারমাণবিক নথি হাতছাড়া হয়ে ইরানের দখলে

প্রভাত রিপোর্ট / ২০৪ বার
আপডেট : শনিবার, ৭ জুন, ২০২৫

প্রভাত ডেস্ক: ইরানের গোয়েন্দা সংস্থা সম্প্রতি ইসরায়েলের পারমাণবিক অবকাঠামো ও সামরিক প্রকল্প সম্পর্কিত হাজার হাজার স্পর্শকাতর গোপন নথি সংগ্রহ করেছে বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। শনিবার (৭ জুন) তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু তাদের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
এছাড়াও তেহরানভিত্তিক বার্তাসংস্থা তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি গোয়েন্দারা একটি গোপন অভিযান চালিয়ে ইসরায়েলের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ভিত্তি করে তৈরি করা হাজার হাজার নথি, ছবি ও ভিডিও সংগ্রহ করেছে। এই নথিগুলো ইসরায়েল অধিকৃত অঞ্চল থেকে নিরাপদে ইরানে স্থানান্তর করা হয়েছে এবং বর্তমানে সেগুলো বিশ্লেষণাধীন রয়েছে।
হিজবুল্লাহ-ঘনিষ্ঠ লেবানিজ সংবাদমাধ্যম আল-মায়েদানও এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি গোয়েন্দারা ইসরায়েলের পারমাণবিক প্রকল্প ও সামরিক স্থাপনাসমূহ সম্পর্কিত বিপুল পরিমাণ গোপন নথি সংগ্রহ করেছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি জানিয়েছে, এই অভিযানকে ‘ইতিহাসের অন্যতম বৃহৎ গোয়েন্দা অভিযান’ হিসেবে বর্ণনা করা হয়েছে। তারা আরও জানিয়েছে, এই নথিগুলোর বিশ্লেষণ ও পর্যালোচনার জন্য উল্লেখযোগ্য সময় প্রয়োজন হবে।
এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই তথ্য ফাঁসের ঘটনা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। উল্লেখ্য, ইসরায়েল এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও