• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম
হরমুজে মাইন বসানোর নৌযান দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের দেশে ফিরলেন সৌদিতে আটকে পড়া ৩৩ ওমরাহ যাত্রী সার কারখানায় ১ মে থেকে গ্যাস সরবরাহের সিদ্ধান্ত সরকারের: সংসদে জ্বালানিমন্ত্রী নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলদেশ ঢাকা-চট্টগ্রাম রুটে বাসভাড়া কিলোমিটারে ১১ পয়সা বৃদ্ধি, আজ থেকেই কার্যকর নাজিরপুরে ওসির তত্ত্বাবধানে অন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেফতার রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রটি এখন মাদক মাদকসেবীদের আড্ডাখানা নাজিরপুরে ঘূর্ণিঝড় পূর্বাভাসভিত্তিক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী

কেন্দ্রীয় কারাগারে বন্দিদের জন্য বিশেষ খাবারের আয়োজন

প্রভাত রিপোর্ট / ২৪৮ বার
আপডেট : শনিবার, ৭ জুন, ২০২৫

প্রভাত রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কেরাণীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দিদের জন্য আয়োজন করা হয়েছে ঈদের জামাত ও বিশেষ খাবারের। শনিবার (৭ জুন) সকালে কারাগারের ভেতরে বন্দিদের জন্য ঈদের একটি বিশেষ জামাত অনুষ্ঠিত হয়, যাতে হাজারো বন্দি অংশ নেন।
কারা কর্তৃপক্ষ জানায়, ঈদের দিন সকাল সোয়া ৮টার দিকে বন্দিদের জামাত অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৭টায় কারাগারের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ঈদের প্রথম জামাত হয়। সর্বমোট তিনটি জামাতের আয়োজন করা হয় এ দিন।
ঈদ উপলক্ষে বন্দিদের জন্য ছিল বিশেষ খাবারের ব্যবস্থাও। সকালেই নাস্তায় ছিল পায়েস ও মুড়ি। দুপুরে পরিবেশন করা হয় মুরগির রোস্ট, গরুর ও খাসির মাংস (ব্যক্তিগত পছন্দ অনুযায়ী), কোমল পানীয়, সালাদ, পান-সুপারি এবং মিষ্টান্ন। রাতের খাবারে ছিল ভাত, মাছ ও আলুর দম।
কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, কোরবানির জন্য জবাই করা হয়েছে ৮টি গরু ও ১০টি খাসি। আত্মীয়-স্বজনদের মাধ্যমে আরপি গেট দিয়ে বন্দিদের কাছে উপহার ও সুভেনির পৌঁছানোর ব্যবস্থাও ছিল।
কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, ধর্মীয় অনুভূতিকে সম্মান জানিয়ে বন্দিদের ঈদ উদযাপন নিশ্চিত করতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বন্দিদের জন্য ঈদের পরদিন বাইরের রান্না করা খাবার গ্রহণ ও বিতরণ করা হবে।
এছাড়াও ঈদের তৃতীয় দিন প্রিজন ম্যারাথন ২০২৫, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণসহ নানা আয়োজন থাকছে, যাতে কারাগারের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরাও অংশগ্রহণ করবেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও