• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম
হরমুজে মাইন বসানোর নৌযান দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের দেশে ফিরলেন সৌদিতে আটকে পড়া ৩৩ ওমরাহ যাত্রী সার কারখানায় ১ মে থেকে গ্যাস সরবরাহের সিদ্ধান্ত সরকারের: সংসদে জ্বালানিমন্ত্রী নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলদেশ ঢাকা-চট্টগ্রাম রুটে বাসভাড়া কিলোমিটারে ১১ পয়সা বৃদ্ধি, আজ থেকেই কার্যকর নাজিরপুরে ওসির তত্ত্বাবধানে অন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেফতার রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রটি এখন মাদক মাদকসেবীদের আড্ডাখানা নাজিরপুরে ঘূর্ণিঝড় পূর্বাভাসভিত্তিক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী

খালেদা জিয়ার সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের ঈদের শুভেচ্ছা বিনিময়

প্রভাত রিপোর্ট / ২৩৩ বার
আপডেট : শনিবার, ৭ জুন, ২০২৫

প্রভাত রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন দলের স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় শীর্ষ নেতারা। শনিবার (৭ জুন) রাত পৌনে ৯টার দিকে ঢাকার গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় এই শুভেচ্ছা বিনিময় হয়।
খালেদা জিয়া দলীয় নেতাদের ঈদ মোবারক জানান এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতারাও খালেদা জিয়াকে ঈদ মোবারক জানান।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, সালাহ উদ্দিন আহমদ, বেগম সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম), অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল হালিম, মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর, জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার এবং চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার প্রমুখ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও