• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম
হরমুজে মাইন বসানোর নৌযান দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের দেশে ফিরলেন সৌদিতে আটকে পড়া ৩৩ ওমরাহ যাত্রী সার কারখানায় ১ মে থেকে গ্যাস সরবরাহের সিদ্ধান্ত সরকারের: সংসদে জ্বালানিমন্ত্রী নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলদেশ ঢাকা-চট্টগ্রাম রুটে বাসভাড়া কিলোমিটারে ১১ পয়সা বৃদ্ধি, আজ থেকেই কার্যকর নাজিরপুরে ওসির তত্ত্বাবধানে অন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেফতার রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রটি এখন মাদক মাদকসেবীদের আড্ডাখানা নাজিরপুরে ঘূর্ণিঝড় পূর্বাভাসভিত্তিক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী

ঢাকা উত্তরের ৮৫ শতাংশ বর্জ্য অপসারণ হয়েছে: প্রশাসক

প্রভাত রিপোর্ট / ২১০ বার
আপডেট : শনিবার, ৭ জুন, ২০২৫

প্রভাত রিপোর্ট : পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য অপসারণে ১২ ঘণ্টা চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামে সিটি করপোরেশন। টার্গেট পূরণের দিন পেরিয়ে রাতেও কর্মব্যস্ত পরিচ্ছন্নতা কর্মীরা। রাত ৯টার মধ্যে প্রায় ৮৫ শতাংশ বর্জ্য অপসারণ করতে সক্ষম হন তারা। শনিবার (৭ জুন) সন্ধ্যায় রাজধানীর গুলশানে অবস্থিত নগর ভবনে এক সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, এরই মধ্যে আমরা সাত হাজার ৮০০ টন বর্জ্য সংগ্রহ করে ডাম্পিং করেছি। যা কোরবানি উপলক্ষে উৎপন্ন হওয়া বর্জ্যের ৮৫ শতাংশ। আগামী তিনদিন আমাদের বর্জ্য অপসারণের কার্যক্রম চলবে।
প্রশাসক এজাজ বলেন, কোনো ওয়ার্ডেই শতভাগ বর্জ্য অপসারণ করা সম্ভব হয়নি। তবে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে ময়লা পড়ে নেই। প্রধান সড়কগুলোর পাশে সব ময়লা আমরা পরিষ্কার করেছি। তিনি আরও জানান, অলিগলির ময়লা অপসারণ শেষে কিছুটা পরিষ্কার করা হয়েছে হার্টের আবর্জনাও। এবার ঢাকাবাসীরও আচরণগত বড় পরিবর্তন দেখা গেছে, সিটি করপোরেশনের দেওয়া ব্যাগে ময়লা ভরে রেখেছেন নির্দিষ্ট জায়গায়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও