• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
প্রশ্ন তুললেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক পক্ষের নেতারা গত ১৮ মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন হচ্ছে না: প্রতিমন্ত্রী রাজিব আহসান হুইলচেয়ারে করে দীপু মনিকে দেখতে এলেন স্বামী এটা আমি-ডামির সরকার না, কাদেরকে নিশ্চিহ্ন করতে চান: সংসদে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু পিরোজপুরে পরিবেশগত প্রভাব মূল্যায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন নাজিরপুরে হীরা -২ এর বাম্পার ফলন; সুপ্রীম সিডের মাঠ দিবস পালন এপ্রিলের ২৫ দিনে এলো ২৫৭ কোটি ডলার রেমিট্যান্স বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী সুইজারল্যান্ড : বাণিজ্যমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষার কার্যক্রম চলছে : সেতুমন্ত্রী

নতুন সিরিজকে সামনে রেখে আবারো অনুশীলন ক্যাম্পে নামতে যাচ্ছে যুবা ক্রিকেটাররা

প্রভাত রিপোর্ট / ২৬৬ বার
আপডেট : শনিবার, ৭ জুন, ২০২৫

প্রভাত স্পোর্টস: এবার নতুন সিরিজকে সামনে রেখে আবারো অনুশীলন ক্যাম্পে নামতে যাচ্ছে যুবা ক্রিকেটাররা। চলতি মাসের ২০ তারিখ থেকে সিলেটে অনুশীলন করবেন জাওয়াদ আবরার-আজিজুল হাকিম তামিমরা। শুরুর দুই দিন হবে ফিটনেস ট্রেনিং এরপর ক্যাম্প চলবে ৩ তারিখ পর্যন্ত। প্রধান কোচ নাভিদ নেওয়াজ যোগ দিবেন ২২ জুন দলের সঙ্গে। এছাড়া ক্যাম্পে থাকতে পারেন ২১ ক্রিকেটার। এরপর ঢাকা ফিরে ৬ তারিখ দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়বে তামিমরা। সেখানে পৌছে আফ্রিকা যুবা দলের বিপক্ষে তিনটা ওয়ানডে ম্যাচ খেলার কথা রয়েছে টাইগার যুবাদের। তবে সেই সিরিজ শেষে আরো একটি সিরিজ খেলবে বাংলাদেশ দল।
দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে জিম্বাবুয়ে যাবে বাংলাদেশ দল। সেখানে পৌছে আফ্রিকা এবং জিম্বাবুয়েকে সঙ্গে নিয়ে বাংলাদেশ যুবা দলসহ একটি ত্রিদেশীয় সিরিজ শুরু হবে। এরপর দেশে ফিরে আসবে তামিমরা, প্রায় এক মাসের একটি সফর। আগামী যুবা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে জিম্বাবুয়েতে। যে কারণে ক্রিকেটাররা সেখানে খেলে বাড়তি এক অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। গেল মাসেই শ্রীলঙ্কা সফর থেকে দেশে ফিরেছে বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দল। সেখানে গিয়ে লঙ্কান অনুর্ধ্ব ১৯ দলের বিপক্ষে ৬টি ওয়ানডে ম্যাচ খেলে যুবা টাইগাররা। একটি ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে, তবুও সিরিজ জিতে নেয় টাইগাররা। এরপর দেশে ফিরে গেল মাসেই অনুশীলন ক্যাম্প করে বাংলাদেশ দলের যুবা ক্রিকেটাররা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও