• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
প্রশ্ন তুললেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক পক্ষের নেতারা গত ১৮ মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন হচ্ছে না: প্রতিমন্ত্রী রাজিব আহসান হুইলচেয়ারে করে দীপু মনিকে দেখতে এলেন স্বামী এটা আমি-ডামির সরকার না, কাদেরকে নিশ্চিহ্ন করতে চান: সংসদে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু পিরোজপুরে পরিবেশগত প্রভাব মূল্যায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন নাজিরপুরে হীরা -২ এর বাম্পার ফলন; সুপ্রীম সিডের মাঠ দিবস পালন এপ্রিলের ২৫ দিনে এলো ২৫৭ কোটি ডলার রেমিট্যান্স বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী সুইজারল্যান্ড : বাণিজ্যমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষার কার্যক্রম চলছে : সেতুমন্ত্রী

নোয়াখালী ডিসির মাইজদীর শিশু পরিবার পরিদর্শন, দিলেন ঈদ উপহার

প্রভাত রিপোর্ট / ২৫০ বার
আপডেট : শনিবার, ৭ জুন, ২০২৫

প্রভাত সংবাদদাতা, নোয়াখালী : পবিত্র ঈদুল আজহার আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন নোয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) খন্দকার ইসতিয়াক আহমেদ। কোরবানির মাংস, মৌসুমি ফল ও ভালোবাসার উপহার নিয়ে নোয়াখালী শহরের শিশু পরিবারে থাকা এতিম শিশুদের মাঝে হাজির হয়েছে তিনি।
শনিবার (৭ জুন) দুপুরে জেলা শহরের মাইজদীর শিশু পরিবার পরিদর্শন করেন ডিসি। সেখানে উপস্থিত হয়ে তিনি শিশুদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং নিজ হাতে তাদের মাঝে কোরবানির মাংস ও নানা রকম ফল বিতরণ করেন। এ সময় শিশুদের মুখে হাসি ফোটে, সৃষ্টি হয় আনন্দঘন এক পরিবেশ। শিশু পরিবারের এক শিশু জানায়, ডিসি স্যার ঈদের দিন এসে আমাদের সঙ্গে কথা বলেছেন, মাংস আর ফল দিয়েছেন। খুব ভালো লাগছে। মনে হচ্ছে, আমরা একা না।
জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ গণমাধ্যমকে বলেন, ঈদ হলো আনন্দ ভাগাভাগির উৎসব। এই শিশুদেরও আমাদের মতো ভালো খাবার, ভালোবাসা আর যত্ন পাওয়ার অধিকার আছে। আমরা চাই, সমাজের সব শ্রেণির মানুষ বিশেষ করে এই শিশুদের মুখেও যেন ঈদের আনন্দ পৌঁছে যায়। সেই ভাবনা থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহাদত হোসেনসহ স্থানীয় সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধি এবং শিশু পরিবারের তত্ত্বাবধায়করা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও