• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
প্রশ্ন তুললেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক পক্ষের নেতারা গত ১৮ মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন হচ্ছে না: প্রতিমন্ত্রী রাজিব আহসান হুইলচেয়ারে করে দীপু মনিকে দেখতে এলেন স্বামী এটা আমি-ডামির সরকার না, কাদেরকে নিশ্চিহ্ন করতে চান: সংসদে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু পিরোজপুরে পরিবেশগত প্রভাব মূল্যায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন নাজিরপুরে হীরা -২ এর বাম্পার ফলন; সুপ্রীম সিডের মাঠ দিবস পালন এপ্রিলের ২৫ দিনে এলো ২৫৭ কোটি ডলার রেমিট্যান্স বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী সুইজারল্যান্ড : বাণিজ্যমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষার কার্যক্রম চলছে : সেতুমন্ত্রী

শিরোপা উৎসবে ১১ মৃত্যু, পদত্যাগ করলেন কর্ণাটক ক্রিকেটের দুই শীর্ষ কর্তা

প্রভাত রিপোর্ট / ১৭০ বার
আপডেট : শনিবার, ৭ জুন, ২০২৫

প্রভাত স্পোর্টস : বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) আইপিএল শিরোপা উদযাপনে প্রাণ হারিয়েছিলেন ১১ জন ক্রিকেট সমর্থক। এই ঘটনায় আহত হন আরও অনেকে। বিষয়টি নিয়ে বিগত কয়েকদিন ধরেই ভারতজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। গ্রেফতারও হয়েছেন অনেকেই। এ ঘটনার পর নৈতিক দায় স্বীকার করেছেন কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ)-এর দুই শীর্ষ কর্মকর্তা সচিব এ শঙ্কর ও কোষাধ্যক্ষ ইএস জয়রাম। সেইসঙ্গে নিজেদের ব্যর্থতার কথা উল্লেখ করে পদত্যাগ করেছেন দুজন। শুক্রবার রাতে কেএসসিএ সভাপতি রঘুরাম ভাটের কাছে তারা পদত্যাগপত্র জমা দেন। এছাড়া গ্রেফতার করা হয়েছে আরো দুইজনকে।
পদত্যাগপত্রে লেখা হয়েছে, ‘গত দুই দিনে যে অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক ঘটনা ঘটেছে, তার সঙ্গে আমাদের প্রত্যক্ষ ভূমিকা সীমিত হলেও, আমরা নৈতিক দায়িত্ব থেকে কেএসসিএর সেক্রেটারি ও ট্রেজারার পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’ এদিকে শুক্রবার বেঙ্গালুরু পুলিশ আরসিবির বিপণন ও রাজস্ব বিভাগের প্রধান নিখিল সোসালেকে গ্রেপ্তার করেছে। একইসঙ্গে ডিএনএ এন্টারটেইনমেন্ট নেটওয়ার্কের সিনিয়র ইভেন্ট ম্যানেজার কিরণ কুমার এবং ভাইস প্রেসিডেন্ট (বিজনেস অ্যাফেয়ার্স) সুনীল ম্যাথিউকেও গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, গত ২ জুন আরসিবির প্রথম শিরোপা জয়ের আনন্দে যখন স্টেডিয়ামের বাইরে হাজার হাজার সমর্থক ভিড় করে, তখনই ভক্তদের মাঝে পদদলিত হয়ে নিহত হন ১১ জন। বেঙ্গালুরু পুলিশ জানিয়েছে, চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠান আয়োজনের জন্য তারা কোনো অনুমতি দেয়নি। তবুও আরসিবি ও তাদের ইভেন্ট পার্টনার ডিএনএ এন্টারটেইনমেন্ট বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছিল।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও