• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম
হরমুজে মাইন বসানোর নৌযান দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের দেশে ফিরলেন সৌদিতে আটকে পড়া ৩৩ ওমরাহ যাত্রী সার কারখানায় ১ মে থেকে গ্যাস সরবরাহের সিদ্ধান্ত সরকারের: সংসদে জ্বালানিমন্ত্রী নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলদেশ ঢাকা-চট্টগ্রাম রুটে বাসভাড়া কিলোমিটারে ১১ পয়সা বৃদ্ধি, আজ থেকেই কার্যকর নাজিরপুরে ওসির তত্ত্বাবধানে অন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেফতার রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রটি এখন মাদক মাদকসেবীদের আড্ডাখানা নাজিরপুরে ঘূর্ণিঝড় পূর্বাভাসভিত্তিক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী

কাল স্টেডিয়ামে মহড়া দেবে পুলিশের বিশেষ ইউনিট সোয়াট

প্রভাত রিপোর্ট / ২৫১ বার
আপডেট : রবিবার, ৮ জুন, ২০২৫

প্রভাত রিপোর্ট: চার বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরেছে আন্তর্জাতিক ফুটবল। ৪ জুন ভুটানের বিপক্ষে ২-০ গোলে জেতে বাংলাদেশ। তবে ওই ম্যাচে ঘটে বিশৃঙ্খলা—দর্শকরা গেট ভেঙে ঢুকে পড়েন স্টেডিয়ামে, মাঠে ঢুকে পড়েন তিনজন সমর্থকও। এ ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে ১০ জুন বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করছে বাফুফে।
সোমবার (৯ জুন) স্টেডিয়ামে মহড়া দেবে পুলিশের বিশেষ ইউনিট সোয়াট। পরদিন ম্যাচেও নিরাপত্তায় থাকবে এই বাহিনী। বাফুফে কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস জানিয়েছেন, ‘আজ স্টেডিয়ামের বিভিন্ন গেট ও ভেতরের অংশ পরিদর্শন করা হয়েছে। কাল সকাল ১১টায় সোয়াটের মহড়া রয়েছে। ডিএমপির সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।’
বসুন্ধরা কিংস অ্যারেনায় নিরাপত্তা ঘাটতির কারণে আগেও জরিমানার মুখে পড়েছে বাফুফে। জাতীয় স্টেডিয়ামে ফের ফুটবল ফেরায় এবার কোনো ঝুঁকি নিতে চায় না ফেডারেশন। গোলাম গাউস বলেন, ‘ভুটান ম্যাচের চেয়ে এবার নিরাপত্তা ও ব্যবস্থাপনায় আরও বেশি লোক থাকবে।’
ফুটবলপ্রেমীদের মধ্যে সিঙ্গাপুর ম্যাচ নিয়ে উত্তেজনা তুঙ্গে। অনেকে গ্যালারিতে খেলা দেখতে পারবেন না। তাদের কথা বিবেচনায় চট্টগ্রামে বড় পর্দায় খেলা দেখানোর উদ্যোগ নিয়েছে প্রিমিয়ার লিগের ক্লাব ফর্টিজ এফসি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও