• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
হরমুজে মাইন বসানোর নৌযান দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের দেশে ফিরলেন সৌদিতে আটকে পড়া ৩৩ ওমরাহ যাত্রী সার কারখানায় ১ মে থেকে গ্যাস সরবরাহের সিদ্ধান্ত সরকারের: সংসদে জ্বালানিমন্ত্রী নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলদেশ ঢাকা-চট্টগ্রাম রুটে বাসভাড়া কিলোমিটারে ১১ পয়সা বৃদ্ধি, আজ থেকেই কার্যকর নাজিরপুরে ওসির তত্ত্বাবধানে অন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেফতার রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রটি এখন মাদক মাদকসেবীদের আড্ডাখানা নাজিরপুরে ঘূর্ণিঝড় পূর্বাভাসভিত্তিক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী

একটি সুনির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নে দুই-একটি রাজনৈতিক দল শহীদদের রক্ত ও ধর্মকে টেনে নিয়ে আসে- রিজভী

প্রভাত রিপোর্ট / ১৮৯ বার
আপডেট : সোমবার, ৯ জুন, ২০২৫

প্রভাত রিপোর্ট: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যেকোনও ইস্যুতে ধর্ম ও শহীদদের টেনে এনে দুই-একটি রাজনৈতিক দল সরকারের ওপর প্রভাব বিস্তার করছে। তিনি বলেন, একটি সুনির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করতে দুই-একটি রাজনৈতিক দল শহীদদের রক্ত ও ধর্মকে টেনে নিয়ে আসে।’ সোমবার (৯ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। তিনি উল্লেখ করেন, ‘এই সরকারের মধ্যে অনেক উপদেষ্টা আছেন, যারা প্রচণ্ডভাবে বিএনপি-বিদ্বেষী।অন্তর্বর্তী সরকার দুই-একটি রাজনৈতিক দলের কথা শুনে পেন্ডুলামের মতো দুলছে। পরিকল্পিত এজেন্ডা বাস্তবায়নের অংশ এটি।’
ডিসেম্বর নির্বাচনের উপযুক্ত সময় বলে মন্তব্য করে বিএনপির মুখপাত্র বলেন, ‘কোনও একটি রাজনৈতিক দলের নেতা বলছেন, শহীদদের মর্যাদা ক্ষুণ্ন হয়— এমন কাজ করা যাবে না। তারা একাত্তরের শহীদদের কথা কি ভুলে গেছেন, ৮৬ সালের নির্বাচনের কথা কি ভুলে গেছেন। আসলে তারা ধর্মকে পুঁজি করে রাজনীতি করতে চান।’তিনি বলেন, ‘এপ্রিল মাসেতো প্রচণ্ড খরতাপ থাকে, ঝড় বৃষ্টি হয়, এসএসসিহ পরীক্ষাসহ অন্যান্য পরীক্ষা থাকে, মাদ্রাসার পরীক্ষা থাকে। সে সময় কেবল রোজার ঈদ শেষ হবে। এপ্রিলে নির্বাচন হলে রমজানে প্রচারণা চালাতে হবে। রোজা রেখে প্রচারণা চালাবে কীভাবে। মানুষ রোজা রাখবে, না নির্বাচনের প্রচারণা করবে।’
রিজভী বলেন, ‘জনগণের আবেগকে ধারণ করলে সরকার বিতর্কিত হবে না। তবে, বিশেষ কোনও দলকে সুবিধা দিতে গেলে সরকারের প্রতি মানুষের আস্থা নষ্ট হবে।’
বিএনপি নেতা বলেন, ‘দেশে করোনার প্রাদুর্ভাব বাড়লেও, উল্লেখযোগ্য কোনও পদক্ষেপ নিচ্ছে না অন্তর্বর্তী সরকার। কোরবানি পশুর চামড়ার ন্যায্য দাম থেকে চামড়া বিক্রেতারা বঞ্চিত হয়েছেন বলেও জানান বিএনপি এই সিনিয়র নেতা।
রিজভী প্রশ্ন করেন, সাধারণ মানুষ স্বাচ্ছন্দে ঈদ করতে পেরেছে কিনা? চাঁদাবাজ-দখলদারদের কেন ধরা হচ্ছে না? তিনি বলেন, ‘সব অন্যায়ের বিপক্ষে বিএনপির অবস্থান।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও