• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম
হরমুজে মাইন বসানোর নৌযান দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের দেশে ফিরলেন সৌদিতে আটকে পড়া ৩৩ ওমরাহ যাত্রী সার কারখানায় ১ মে থেকে গ্যাস সরবরাহের সিদ্ধান্ত সরকারের: সংসদে জ্বালানিমন্ত্রী নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলদেশ ঢাকা-চট্টগ্রাম রুটে বাসভাড়া কিলোমিটারে ১১ পয়সা বৃদ্ধি, আজ থেকেই কার্যকর নাজিরপুরে ওসির তত্ত্বাবধানে অন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেফতার রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রটি এখন মাদক মাদকসেবীদের আড্ডাখানা নাজিরপুরে ঘূর্ণিঝড় পূর্বাভাসভিত্তিক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী

কানাডায় নৌকাডুবিতে বাংলাদেশি পাইলট ও ব্যবসায়ীর মৃত্যু

প্রভাত রিপোর্ট / ১৬৯ বার
আপডেট : সোমবার, ৯ জুন, ২০২৫

প্রভাত ডেস্ক: কানাডার অন্টারিওর একটি হ্রদে নৌকা ডুবে বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু এবং বিজিএমইএ’র সাবেক ভাইস প্রেসিডেন্ট ও টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল রাকিবের মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। স্থানীয় সময় রবিবার (৮ জুন) অন্টারিওর প্রদেশের লিনজি শহরের একটি কটেজ সংলগ্ন হ্রদে ক্যানোয়িং করতে গিয়ে প্রাণ হারান তারা।
বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডার ফাউন্ড্রি প্রেসিডেন্ট সুবির কুমার দে জানান, টরন্টো থেকে প্রায় ১৫৫ কিলোমিটার দূরে কাওয়ার্থা লেক এলাকায় দুপুর তিনটার দিকে সাইফুজ্জামান তার বন্ধু আব্দুল্লাহিল রাকিব ও তার ছেলেসহ একটি ক্যানো নিয়ে হ্রদে নামেন। হঠাৎ বাতাসে ক্যানো উল্টে গেলে রাকিবের ছেলে সাঁতরে তীরে ফিরতে সক্ষম হলেও দুই বন্ধু পানিতে ডুবে যায়।
স্থানীয় অন্টারিও পুলিশের মেরিন টিম, পুলিশের ফায়ার টিম এবং এভিয়েশন টিম ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করেছে। পুলিশ বলছে, ক্যানোয়িংতে কোনো লাইফ জ্যাকেট ছিল না। এদিকে, তাদের মৃত্যুর খবর বাংলাদেশ কমিউনিটিতে ছড়িয়ে পড়লে, শোকের ছায়া নেমে আসে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও