• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম
পাথরঘাটায় শিশু সুরক্ষা, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক সংলাপ এবার দায়িত্ব ছাড়লেন ইতালির রেফারি–প্রধান আইপিএলের ভেন্যুতে নাশকতা, ২৪০টির বেশি সিসিটিভি ক্যামেরা অচল বিশ্বকাপ প্রাইজমানি বাড়ানোর ঘোষণা ফিফার সপ্তাহে ১৫০ মাইল ট্রেনিং: কেনিয়ান সাওয়ের বিশ্ব রেকর্ডের রহস্য বিশ্বকাপের আগে নেদারল্যান্ডসে চোটের ধাক্কা সাদিয়া আয়মানের নান্দনিক সাজ দেখে চমকে গেছেন ভক্তরা দক্ষিণী অভিনেত্রী আশু রেড্ডির বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ তৃণমূল কংগ্রেসে যোগ দেয়ার পর থেকে হুমকি অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রকে বক্স অফিসে ঝড় তুলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, আয় ২০০ মিলিয়ন ডলার

আমাদের ইতিবাচক থাকতে হবে কারণ আমরা সবে শুরু করছি: হামজা

প্রভাত রিপোর্ট / ২২২ বার
আপডেট : বুধবার, ১১ জুন, ২০২৫

প্রভাত স্পোর্টস: দর্শক হতাশ হয়েছেন, হতাশ হয়েছেন খেলোয়াড়েরাও। তবে এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের কাছে এক হারে সব শেষ হয়ে যায়নি, এমনটাই মনে করছেন হামজা চৌধুরী, ‘আমরা যেমনটা চেয়েছিলাম তেমনটা হয়নি। কিন্তু দল হিসেবে এবং জাতি হিসেবে আমরা গর্বিত হতে পারি। আমাদের ইতিবাচক থাকতে হবে কারণ আমরা সবে শুরু করছি। ইনশা আল্লাহ আমরা যেখানে যেতে চাই খুব শিগগিরই সেখানে পৌঁছে যাব। গতকাল রাতে জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলে আজ ভোরেই ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন হামজা। তাঁর সঙ্গে একই ফ্লাইটে চড়েছেন শমিত সোমও। যদিও গতকালই অভিষেক হওয়া সোমের চূড়ান্ত গন্তব্য কানাডা।
ইংল্যান্ডের বিমান ধরার আগে রাতে নিজের ফেসবুক পেজে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলের হারের ম্যাচের কয়েকটি ছবি পোস্ট করেছেন হামজা। লেস্টার সিটি তারকা দর্শকদের ধন্যবাদ জানিয়ে আবার দেখা হওয়ার আশাবাদও শুনিয়েছেন, ‘আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। অক্টোবরে দেখা হবে।’
গত মার্চে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হওয়া হামজা এবারের সফরে বাংলাদেশ দলের হয়ে দুটি ম্যাচ খেলেছেন। সিঙ্গাপুর ম্যাচের আগে ৪ জুন ভুটানের বিপক্ষে মাঠে নেমে একটি গোলও করেছিলেন। গতকাল সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ দলের একমাত্র গোলের উৎসও তিনিই।
রাতেই ফুটবলারদের ক্যাম্প ভাঙা হাঁট, একই ফ্লাইটে ফিরে গেলেন হামজা-শমিত
এশিয়ান কাপ বাছাইয়ের বাংলাদেশের তৃতীয় ম্যাচ আগামী অক্টোবরে। সবকিছু ঠিকঠাক থাকলে ৯ অক্টোবর হংকংকে ঢাকায় আতিথেয়তা দেবে হাভিয়ের কাবরেরার দল। এরপর ১৪ অক্টোবর হংকংয়ের মাটিতে ম্যাচ খেলবে বাংলাদেশ।
এশিয়ান কাপ বাছাইয়ে ‘সি’ গ্রুপে বাংলাদেশের অবস্থান ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তিনে। সমান ম্যাচে ৪ পয়েন্ট করে নিয়ে শীর্ষ দুটি স্থানে সিঙ্গাপুর ও হংকং। চার দলের গ্রুপে সবার শেষে ভারত, যদিও পয়েন্ট বাংলাদেশের সমান ১-ই।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও