• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
পাথরঘাটায় শিশু সুরক্ষা, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক সংলাপ এবার দায়িত্ব ছাড়লেন ইতালির রেফারি–প্রধান আইপিএলের ভেন্যুতে নাশকতা, ২৪০টির বেশি সিসিটিভি ক্যামেরা অচল বিশ্বকাপ প্রাইজমানি বাড়ানোর ঘোষণা ফিফার সপ্তাহে ১৫০ মাইল ট্রেনিং: কেনিয়ান সাওয়ের বিশ্ব রেকর্ডের রহস্য বিশ্বকাপের আগে নেদারল্যান্ডসে চোটের ধাক্কা সাদিয়া আয়মানের নান্দনিক সাজ দেখে চমকে গেছেন ভক্তরা দক্ষিণী অভিনেত্রী আশু রেড্ডির বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ তৃণমূল কংগ্রেসে যোগ দেয়ার পর থেকে হুমকি অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রকে বক্স অফিসে ঝড় তুলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, আয় ২০০ মিলিয়ন ডলার

ঢাকার জার্মান দূতাবাস জাল নথিযুক্ত ভিসা আবেদন প্রত্যাখ্যান করবে

প্রভাত রিপোর্ট / ৮৯ বার
আপডেট : বুধবার, ১১ জুন, ২০২৫

প্রভাত রিপোর্ট: জাল নথিযুক্ত ভিসা আবেদন দি‌লে তা প্রত্যাখ্যান করার কথা জানিয়েছে ঢাকার জার্মান দূতাবাস। বুধবার (১১ জুন) দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়। বার্তায় উল্লেখ করা হয়, ঢাকার জার্মান দূতাবাস সব ভিসা আবেদনকারীকে আবেদন জমা এবং প্রক্রিয়াকরণে সহায়তা দাবি করে এমন প্রতারক এজেন্টদের সম্পর্কে সচেতন থাকার জন্য অনুরোধ করছে। ভিসার প্রয়োজনীয়তা সম্পর্কে তথ্যের জন্য দয়া করে আমাদের ওয়েবসাইট অথবা আমাদের অফিসিয়াল পরিষেবা প্রদানকারী ভিএফএস’এর ওয়েবসাইট দেখতে অনুরোধ করা হ‌চ্ছে।
দূতাবাস কোনো ভিসা সহায়তা এজেন্টের সঙ্গে সম্পর্কিত নয়, প্রক্রিয়াটিতে সহায়তা করার জন্য এজেন্ট নিয়োগ করা বৈধ কিন্তু প্রয়োজনীয় নয়। উচ্চ ফির বিনিময়ে কাজের অনুমতি বা অন্যান্য ভিসা সম্পর্কিত নথিপত্র দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া এজেন্টদের ওপর বিশ্বাস না করার আহ্বান জানিয়েছে দূতাবাস।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও