• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম
আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী শিক্ষার মানোন্নয়নে তুরস্ক-মালয়েশিয়ার সহযোগিতা জোরদারের আহ্বান শিক্ষামন্ত্রীর জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে সংবিধান সংশোধন অপরিহার্য : চিফ হুইপ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে থাকবে যুক্তরাজ্য হৃদয়ের আগ্রাসী ফিফটিতে দুর্দান্ত জয় বাংলাদেশের ভুল ও অপতথ্য প্রতিরোধ আমাদের জন্য যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ সরকারের লক্ষ্য হচ্ছে মানুষকে অসুস্থ হওয়া থেকে দূরে রাখা : প্রধানমন্ত্রী মা-বোনদের কষ্ট লাঘবে এলপিজি কার্ড দেয়া হবে : প্রধানমন্ত্রী দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার নিয়োগ
ফার্স নিউজের রিপোর্ট

ইরানের সশস্ত্র বাহিনীর প্রধানকেও হত্যা করেছে ইসরায়েল

প্রভাত রিপোর্ট / ১৯৯ বার
আপডেট : শুক্রবার, ১৩ জুন, ২০২৫

প্রভাত ডেস্ক: ইরানের রাজধানী তেহরানে পারমাণবিক ও সামরিক স্থাপনাকে মূল লক্ষ্যবস্তু করে দেশটিতে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের স্থানীয় সময় ভোর ৪টার দিকে তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর কিছু সময় পর, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী হামলার বিষয়টি নিশ্চিত করেন। খবর বিবিসির। সেইসঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ তাদের দেশে জরুরি অবস্থাও ঘোষণা করেন। তিনি বলেন, খুব শিগগিরই ইসরায়েলের ওপর পাল্টা হামলা চালাতে পারে ইরান।
হামলার পরপরই তেহরানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, হামলায় আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শিশুদের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া, ইরানের ইসলামি রেভ্যুলেশনারি গার্ড কোর-এর (আইআরজিসি) প্রধান কার্যালয়ের ওপরও হামলা হয়েছে। এতে নিহত হয়েছেন আইআরজিসি’র কমান্ডার হোসেইন সালামি।
শুক্রবার ভোরের ওই হামলায় নিহত ইরানি কর্মকর্তাদের মধ্যে তিনিই সম্ভবত জ্যেষ্ঠ পদাধিকারী। এর বাইরে হামলায় ইরানের শীর্ষস্থানীয় দুই পারমাণবিক বিজ্ঞানীও নিহত হয়েছেন। ইসরায়েলি হামলায় নিহত দুই জ্যেষ্ঠ পরমাণু বিজ্ঞানীর নাম প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। তাদের একজন হলেন, ফেরেয়দুন আব্বাসি। আব্বাসি ইরানের পারমাণবিক শক্তি সংস্থা, এইওআই-এর সাবেক প্রধান। ইরানের পারমাণবিক স্থাপনা দায়িত্বে আছে এইওআই। ইসরায়েলের হামলায় নিহত অপর বিজ্ঞানীর নাম মোহাম্মদ মেহেদী তেহরানচি। তিনি তেহরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের সভাপতি।
এ ছাড়া সর্বশেষ ইরান জানিয়েছে, ইসরায়েলি হামলায় তাদের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি নিহত হয়েছেন। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রেভ্যুলেশনারি গার্ডের সম্পৃক্ত সংবাদসংস্থা ফার্স নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও