• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম
আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী শিক্ষার মানোন্নয়নে তুরস্ক-মালয়েশিয়ার সহযোগিতা জোরদারের আহ্বান শিক্ষামন্ত্রীর জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে সংবিধান সংশোধন অপরিহার্য : চিফ হুইপ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে থাকবে যুক্তরাজ্য হৃদয়ের আগ্রাসী ফিফটিতে দুর্দান্ত জয় বাংলাদেশের ভুল ও অপতথ্য প্রতিরোধ আমাদের জন্য যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ সরকারের লক্ষ্য হচ্ছে মানুষকে অসুস্থ হওয়া থেকে দূরে রাখা : প্রধানমন্ত্রী মা-বোনদের কষ্ট লাঘবে এলপিজি কার্ড দেয়া হবে : প্রধানমন্ত্রী দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার নিয়োগ

ইরানে ইসরায়েলি হামলায় ৮৬ জন নিহত, ৩৪১ জন আহত

প্রভাত রিপোর্ট / ১৯৪ বার
আপডেট : শুক্রবার, ১৩ জুন, ২০২৫

প্রভাত ডেস্ক: ইরানের মাটিতে শুক্রবার (১৩ জুন) ভোরে ইসরায়েলের বড় আকারের আক্রমণে সবশেষ ৮৬ জন নিহতের খবর পাওয়া গেছে। একই সঙ্গে হামলায় ৩৪১ জন আহত হয়েছে।
ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, রাজধানী তেহরানেই ৭৮ জন প্রাণ হারিয়েছেন এবং ৩২৯ জন আহত হয়েছেন। পৃথকভাবে উত্তর-পশ্চিম ইরানের তাবরিজকে লক্ষ্য করে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৮ জন নিহত এবং ১২ জন আহত হয়েছে।
আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুসারে, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা লক্ষ্য করে ইসরায়েল প্রায় ২০০ বিমান নিয়ে একটি বড় আকারের আক্রমণ শুরু করে। এই হামলায় ইরানের বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং পারমাণবিক বিজ্ঞানী নিহত হন।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘সামরিক অভিযান’ যতদিন প্রয়োজন ততদিন অব্যাহত থাকবে। ইরানও ‘কঠোর শাস্তির’ প্রতিশ্রুতি দিয়েছে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে।
হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে বলেছেন, তিনি ইরানকে ‘একের পর এক সুযোগ’ দিয়েছেন এবং ‘অনেক দেরি হওয়ার আগে’ এখনই চুক্তি করার আহ্বান জানিয়েছেন। এই উত্তেজনা তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক আলোচনার ভবিষ্যৎ নিয়ে সন্দেহ তৈরি করেছে, যা ওমানের মধ্যস্থতায় অনুষ্ঠিত হচ্ছিল। বিষয়টি সম্পর্কে অবগত সূত্রের বরাতে আনাদোলু জানিয়েছে, আগামী রোববার নির্ধারিত ষষ্ঠ দফার পরোক্ষ আলোচনা এখন বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও