• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম
আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী শিক্ষার মানোন্নয়নে তুরস্ক-মালয়েশিয়ার সহযোগিতা জোরদারের আহ্বান শিক্ষামন্ত্রীর জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে সংবিধান সংশোধন অপরিহার্য : চিফ হুইপ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে থাকবে যুক্তরাজ্য হৃদয়ের আগ্রাসী ফিফটিতে দুর্দান্ত জয় বাংলাদেশের ভুল ও অপতথ্য প্রতিরোধ আমাদের জন্য যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ সরকারের লক্ষ্য হচ্ছে মানুষকে অসুস্থ হওয়া থেকে দূরে রাখা : প্রধানমন্ত্রী মা-বোনদের কষ্ট লাঘবে এলপিজি কার্ড দেয়া হবে : প্রধানমন্ত্রী দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার নিয়োগ

ইসরায়েলি হামলায় ইরানের দুই পরমাণুবিজ্ঞানী নিহত

প্রভাত রিপোর্ট / ২১৭ বার
আপডেট : শুক্রবার, ১৩ জুন, ২০২৫

প্রভাত ডেস্ক: তেহরানসহ ইরানের কয়েকটি জায়গায় ইসরায়েলি হামলায় ইরানি জ্যেষ্ঠ দুই পরমাণুবিজ্ঞানী নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে নিহত দুই বিজ্ঞানীর নাম প্রকাশ করা হয়েছে। তাঁরা হলেন, ফেরেদুন আব্বাসি এবং মোহাম্মদ মেহদি তেহরানচি।
ফেরেদুন আব্বাসি ইরানের আণবিক শক্তি সংস্থা (এইওআই)-এর সাবেক প্রধান। ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোর দেখভাল করে থাকে এইওআই। ২০১০ সালে তেহরানের একটি সড়কে তাঁকে হত্যার চেষ্টা করা হয়। তখন প্রাণে বেঁচে যান তিনি। নিহত আরেক বিজ্ঞানী মোহাম্মদ মেহদি তেহরানচি তেহরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ছিলেন। হামলায় ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি নিহত হয়েছেন।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলছে,ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে ইসরায়েল। তেহরানসহ বেশ কয়েকটি স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘অপারেশন রাইজিং লায়ন’-এর অংশ হিসেবে এসব হামলা চালানো হয়েছে। ইরানকে ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি বলে অভিহিত করেছেন তিনি। ইসরায়েলে ইতিমধ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দেশটি বলছে, খুব দ্রুতই পাল্টা হামলা হতে পারে বলে আশঙ্কা করছে তারা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবর বলছে, রাজধানী তেহরানের আবাসিক এলাকাগুলোতে হামলা হয়েছে। হামলায় নিহতদের মধ্যে শিশুরাও আছে। এই তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও