• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম
আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী শিক্ষার মানোন্নয়নে তুরস্ক-মালয়েশিয়ার সহযোগিতা জোরদারের আহ্বান শিক্ষামন্ত্রীর জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে সংবিধান সংশোধন অপরিহার্য : চিফ হুইপ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে থাকবে যুক্তরাজ্য হৃদয়ের আগ্রাসী ফিফটিতে দুর্দান্ত জয় বাংলাদেশের ভুল ও অপতথ্য প্রতিরোধ আমাদের জন্য যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ সরকারের লক্ষ্য হচ্ছে মানুষকে অসুস্থ হওয়া থেকে দূরে রাখা : প্রধানমন্ত্রী মা-বোনদের কষ্ট লাঘবে এলপিজি কার্ড দেয়া হবে : প্রধানমন্ত্রী দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার নিয়োগ

সুযোগ থাকলে ঢাকার সব বাড়িতে গ্যাস সংযোগ বন্ধ করে দিতাম : জ্বালানি উপদেষ্টা

প্রভাত রিপোর্ট / ১৩৭ বার
আপডেট : শুক্রবার, ১৩ জুন, ২০২৫

প্রভাত সংবাদদাতা, সিলেট: জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, শিল্পকারখানায় যেখানে গ্যাস পাচ্ছে না, বিদ্যুৎ উৎপাদনের জন্য যেখানে গ্যাসের ঘাটতি, সেখানে বাসা-বাড়িতে নতুন করে গ্যাস সংযোগ দেওয়া মানে অপচয়। কেয়ামত পর্যন্ত অপেক্ষা করলেও আবাসিকে গ্যাস সংযোগ দেওয়ার সম্ভাবনা নেই। সুযোগ থাকলে ঢাকার সব বাড়িতে গ্যাস সংযোগ বন্ধ করে দিতাম।
শুক্রবার (১৩ জুন) সকালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দুটি গ্যাসকূপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ফাওজুল কবির খান বলেন, এখন বাসা-বাড়িতে গ্যাস সরবরাহের যে ব্যয় আর সেখান থেকে যে টাকা পাওয়া যায় তার সঙ্গে বিস্তর ফারাক রয়েছে। একসময় আমাদের গ্যাসের ব্যবহার ছিল না, তখন বাসা বাড়িতে গ্যাস সংযোগ দেওয়া হয়েছে। এখন এলপিজি এসে গেছে, এর দাম কমানোর চেষ্টা চলছে। বাসাবাড়িতে এলপিজি গ্যাস ব্যবহার করতে হবে ও শিল্প কারখানা লাইনের গ্যাস ব্যবহার করবে। তিনি আরও বলেন, আমরা চিন্তা করেছি যেসব এলাকা থেকে গ্যাস উত্তোলন হয় সেসব এলাকায় স্বল্পমূল্যে সিলিন্ডার গ্যাস সরবরাহ করবে সরকার। গ্যাসের এলাকাগুলোতে ১৪০০ টাকার গ্যাস সিলিন্ডার ৮০০ টাকায় দেবে সরকার। সেটা খুব শীঘ্রই চালু করা হবে। এর আগে শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপদেষ্টা গোলাপগঞ্জ উপজেলার কৈলাশটিলা গ্যাস ফিল্ডের ৭ নম্বর কূপ এলাকা, বাপেক্সের রিগ বিজয়-১২ ও কৈলাশটিলা ১ নম্বর কূপের ওয়ার্কওভারের নিমিত্তে প্রস্তুতকৃত রিগপ্যাড পরিদর্শন করেন। এরপর তিনি একই উপজেলার কৈলাশটিলা এমএসটি প্লান্ট পরিদর্শন করেন।
এসময় জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের (অপারেশন বিভাগ) অতিরিক্ত সচিব মো. খালিদ আহমেদ, বাপেক্সের প্রকৌশলী ও ব্যবস্থাপনা পরিচালক মো. সোহেব আহমদ, পেট্রোবাংলার চেয়ারম্যান রেহসানুল ইসলাম, সেক্রেটারি এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও