• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম
আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী শিক্ষার মানোন্নয়নে তুরস্ক-মালয়েশিয়ার সহযোগিতা জোরদারের আহ্বান শিক্ষামন্ত্রীর জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে সংবিধান সংশোধন অপরিহার্য : চিফ হুইপ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে থাকবে যুক্তরাজ্য হৃদয়ের আগ্রাসী ফিফটিতে দুর্দান্ত জয় বাংলাদেশের ভুল ও অপতথ্য প্রতিরোধ আমাদের জন্য যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ সরকারের লক্ষ্য হচ্ছে মানুষকে অসুস্থ হওয়া থেকে দূরে রাখা : প্রধানমন্ত্রী মা-বোনদের কষ্ট লাঘবে এলপিজি কার্ড দেয়া হবে : প্রধানমন্ত্রী দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার নিয়োগ

সংবাদ সম্মেলন করে গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতার পদত্যাগের ঘোষণা

প্রভাত রিপোর্ট / ১৫৩ বার
আপডেট : শনিবার, ১৪ জুন, ২০২৫

প্রভাত সংবাদদাতা, মুকসুদপুর: সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন আওয়ামী নেতা কামরুজ্জামান কামাল। শনিবার (১৪ জুন) বেলা ১১টায় মুকসুদপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন তিনি। তবে সাংগঠনিকভাবে এখনো কোনো পদত্যাগপত্র জমা দেননি তিনি।
পদত্যাগের ঘোষণা দিয়ে ভবিষ্যতে আর রাজনীতিতে যুক্ত হবেন উল্লেখ করে আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান কামাল মিয়া লিখিত বক্তব্যে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মুকসুদপুর উপজেলা শাখার ‘যুব ও ক্রীড়া সম্পাদক’ হিসেবে দায়িত্বরত রয়েছেন তিনি। হৃদরোগসহ শারীরিক নানাবিধ অসুস্থতা নিয়ে রাজনীতিতে সক্রিয় থাকা তার পক্ষে সম্ভব নয়। তিনি আরও বলেন, স্বেচ্ছায় বাংলাদেশ আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অবসর গ্রহণ করছি। আজ থেকে তার সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক রইলো না।’
সময় মতো পদত্যাগপত্র সঠিক জায়গায় পৌঁছে যাবে জানিয়ে কামাল বলেন, আপতত সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষটি ঘোষণার মাধ্যমে সকলকে অবগত করলাম। ভবিষ্যতে আর রাজনীতি করবন না বলেও উল্লেখ করেন তিনি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও