• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী শিক্ষার মানোন্নয়নে তুরস্ক-মালয়েশিয়ার সহযোগিতা জোরদারের আহ্বান শিক্ষামন্ত্রীর জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে সংবিধান সংশোধন অপরিহার্য : চিফ হুইপ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে থাকবে যুক্তরাজ্য হৃদয়ের আগ্রাসী ফিফটিতে দুর্দান্ত জয় বাংলাদেশের ভুল ও অপতথ্য প্রতিরোধ আমাদের জন্য যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ সরকারের লক্ষ্য হচ্ছে মানুষকে অসুস্থ হওয়া থেকে দূরে রাখা : প্রধানমন্ত্রী মা-বোনদের কষ্ট লাঘবে এলপিজি কার্ড দেয়া হবে : প্রধানমন্ত্রী দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার নিয়োগ

ইরানের এক তৃতীয়াংশ ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংসের দাবি ইসরায়েলের

প্রভাত রিপোর্ট / ২৫২ বার
আপডেট : সোমবার, ১৬ জুন, ২০২৫

প্রভাত ডেস্ক: ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, ইসরায়েলি সেনাবাহিনী ইরানের ১২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে। চার দিনের হামলায় ইরানের মোট ক্ষেপণাস্ত্র লঞ্চারের এক তৃতীয়াংশ ধ্বংস করেছে বলে দাবি করেছে আইডিএফ। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেন, শুধু গত রাতেই ইসরায়েলি বিমানবাহিনী ২০টির বেশি লঞ্চার ধ্বংস করেছে। তা নাহলে মাত্র কয়েক মিনিট পর এই লঞ্চারগুলো দিয়ে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ত ইরান।
ডেফরিন আরও জানান, ইসরায়েল ইরানের মধ্যাঞ্চলের ইস্পাহান শহরে প্রায় ১০০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। প্রায় ৫০টি যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্রের গুদাম, লঞ্চার ও কেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালায়। যুক্তরাষ্ট্রকে ইরানের ভূখণ্ডে একের পর এক ইসরায়েলি হামলার সমালোচনা করতে বলেছে তেহরান। পারমাণবিক ইস্যুতে কূটনৈতিক আলোচনা অব্যাহত রাখতে চাইলে যুক্তরাষ্ট্রকে এটা করতে হবে বলেছে ইরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাকাই সোমবার এ কথা বলেছেন। খবর বিবিসির। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার পারমাণবিক ইস্যুতে গতকালের পূর্বনির্ধারিত কূটনৈতিক আলোচনা স্থগিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ইসমাঈল বাকাই আজ এ মন্তব্য করলেন। বর্তমান পরিস্থিতিতে আলোচনাকে ‘অর্থহীন’ উল্লেখ করে মুখপাত্র ইসমাঈল বাকাই বলেন, আলোচনা অব্যাহত রাখতে চাইলে যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইসরায়েলি হামলার সমালোচনা করতে হবে। তিনি জানান, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে বেরিয়ে যাওয়ার জন্য ইরানের পার্লামেন্টে একটি বিল উত্থাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে বেরিয়ে যেতে চায় ইরান। এ জন্য দেশটি পার্লামেন্টে একটি বিল উত্থাপনের প্রস্তুতি নেয়া হচ্ছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাকাই সোমবার এ কথা বলেছেন। খবর আল জাজিরার। মুখপাত্র আরও জানান, তেহরান গণবিধ্বংসী অস্ত্র তৈরির বিপক্ষে। বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের জন্য জাতিসংঘের উদ্যোগে ১৯৬৮ সালে সই করা হয়েছে এনপিটি। এখন পর্যন্ত ১৯১টি দেশ এ চুক্তিতে সই করেছে। পাঁচ বছর পরপর দেশগুলো চুক্তিটি পর্যবেক্ষণ করে।
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠকে বসছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) বোর্ড অব গভর্নরস। সোমবার আইএইএর সদর দপ্তরে এ বৈঠক হওয়ার কথা। খবর বিবিসির। রাশিয়া, চীন ও ভেনেজুয়েলের সহায়তায় এবং ইরানের অনুরোধের পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠকে বসছে আইএইএ। ইরান শুরুতে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে প্রস্তাব উত্থাপন করতে চেয়েছিল। তবে কূটনৈতিক সূত্রে জানা গেছে, ওই প্রস্তাবে সংখ্যাগরিষ্ঠের সমর্থন পাওয়ার সম্ভাবনা ছিল না। ফলে, ইরান এখন সাধারণ বিবৃতি দেওয়ার দিকে নজর দিয়েছে। ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে এই বিবৃতি দেওয়া হবে।
ইরান বলেছে, আইএইএর বোর্ড অফ গভর্নরদের অবশ্যই ইসরায়েলি হামলার নিন্দা জানাতে হবে। তবে এই পরিস্থিতিতে এ ধরনের নিন্দা জানানোর সম্ভাবনা কম। এই বৈঠকে ইরান ও ইসরায়েলের মধ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতির পথ সুগম হবে কিনা তার কোনো স্পষ্ট আভাস পাওয়া যায়নি।
ইসরায়েল সরকার ইরানে বিদ্যমান শাসনব্যবস্থা পরিবর্তন করতে চায়—এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার।
সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, খামেনি (ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা) কি ইসরায়েলি সামরিক আক্রমণের সম্ভাব্য লক্ষ্যবস্তু? জবাবে গিদিয়ন সার বলেন, ইরানের নেতৃত্বকে উৎখাত করার লক্ষ্য তাঁর সরকারের নেই। এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, ইরানি নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা করেছে। সেই পরিকল্পনা যুক্তরাষ্ট্রের কাছেও উপস্থাপন করেছে দেশটি। তবে ইসরায়েলের ওই প্রস্তাব নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
চারদিন ধরে ইরান জুড়ে ইসরায়েলের চলমান হামলার প্রসঙ্গে পার্লামেন্টে বক্তব্য দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, পারমাণবিক অস্ত্র তৈরির কোনো ইচ্ছা ইরানের নেই। দেশটির সরকারি সংবাদমাধ্যম ইরনা এ খবর দিয়েছে।
মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘শত্রুরা মারধর, হত্যা, হামলার মধ্য দিয়ে আমাদের এবং আমাদের জাতিকে শেষ করতে পারবে না। কেননা, একজন বীরের হাত থেকে পতাকা পড়ে গেলে, আরও শত শত বীর তা তুলে নেবেন। তাঁরা এই কাপুরুষদের নিষ্ঠুরতা, অবিচার, অপরাধ আর বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন।’
ইরানিরা ‘আগ্রাসনকারী’ নন মন্তব্য করে মাসুদ পেজেশকিয়ান আরও বলেন, ‘আমাদের ওপর যে আগ্রাসন শুরু হয়েছে তাঁর বিরুদ্ধে ইরানের জনগণের হাতে হাত ধরে শক্তভাবে দাঁড়াতে হবে।’ পারমাণবিক কর্মসূচি নিয়ে তাঁর সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে বলেও জানান ইরানের প্রেসিডেন্ট।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও