• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী শিক্ষার মানোন্নয়নে তুরস্ক-মালয়েশিয়ার সহযোগিতা জোরদারের আহ্বান শিক্ষামন্ত্রীর জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে সংবিধান সংশোধন অপরিহার্য : চিফ হুইপ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে থাকবে যুক্তরাজ্য হৃদয়ের আগ্রাসী ফিফটিতে দুর্দান্ত জয় বাংলাদেশের ভুল ও অপতথ্য প্রতিরোধ আমাদের জন্য যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ সরকারের লক্ষ্য হচ্ছে মানুষকে অসুস্থ হওয়া থেকে দূরে রাখা : প্রধানমন্ত্রী মা-বোনদের কষ্ট লাঘবে এলপিজি কার্ড দেয়া হবে : প্রধানমন্ত্রী দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার নিয়োগ

ইরান থেকে আবার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, সাইরেন বাজছে: ইসরায়েল

প্রভাত রিপোর্ট / ২০৭ বার
আপডেট : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

প্রভাত ডেস্ক: ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর দেশের ইসরায়েলের উত্তরাঞ্চলের বহু এলাকায় সাইরেন বেজে উঠেছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি বাহিনীর বিবৃতির বরাত দিয়ে আল-জাজিরা জানায়, হামলার সতর্কতা জারি করা হয়েছে এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করছে। সাধারণ জনগণকে আশ্রয়কেন্দ্রে চলে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করতে বলা হয়েছে।
এদিকে ইসরায়েলের সঙ্গে উত্তেজনা কমাতে ইরানকে এখনই আলোচনায় বসা উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘আমি বলব, ইরান এই যুদ্ধে জিতছে না… তাই দেরি হওয়ার আগেই তাদের কথা বলা উচিত।’আজ সোমবার জি-৭ সম্মেলনের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনির সঙ্গে বৈঠকের শুরুতে ট্রাম্প এ কথা বলেন।
অন্যদিকে ইসরায়েলের হামলায় কিছুক্ষণের জন্য সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছিল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের। তবে পুনরায় সম্প্রচার শুরু হয়েছে। রাজধানী তেহরানে ইসলামি প্রজাতন্ত্র সম্প্রচার সংস্থার (আইআরআইবি) ভবনে ওই হামলা চালানোর পর সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছিল রাষ্ট্রীয় টেলিভিশনের।
এএফপি জানায়, আইআরআইবির জ্যেষ্ঠ কর্মকর্তা হাসান আবেদিনি বলেন, ইরানের জনগণের শত্রু জায়নিস্ট শাসক কয়েক মিনিট আগে ইসলামি প্রজাতন্ত্রের সংবাদ নেটওয়ার্কের ওপর হামলা চালিয়েছে। তিনি আরও বলেন, এই (ইসরায়েল) শাসনব্যবস্থা জানে না, একটি সামরিক হামলা চালিয়ে ইসলামি বিপ্লবের কণ্ঠ ও মহান ইরানের কণ্ঠস্বর স্তব্ধ করা যায় না।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরায়েলি হামলার কথা স্বীকার করেছেন।
ইসরায়েলের তেল আবিব শহরের বাসিন্দাদের সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ‘নিজেদের নিরাপত্তার স্বার্থে তেল আবিবের নাগরিকদের অবিলম্বে এলাকা ছাড়তে হবে।’ আল-জাজিরার খবরে এ কথা বলা হয়।
এর আগে ইরানের রাজধানী তেহরানের একটি বড় এলাকার বাসিন্দাদের ‘অবিলম্বে সরে যেতে’ সতর্ক করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। বিবিসি জানায় আইডিএফের মুখপাত্র আভিচাই আদরায়ি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া পোস্টে বলেন, ‘আগামী ঘণ্টাগুলোতে আমরা তেহরানের এই এলাকায় অভিযান চালাব, যেমন আগের দিনগুলোতেও রাজধানীর বিভিন্ন এলাকায় হামলা চালানো হয়েছে।’ তিনি জানান, ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে এই অভিযান চালানো হবে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। কিছুক্ষণ আগে এই হামলা হয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা। রাষ্ট্রীয় টেলিভিশনে সংক্ষেপে প্রচারিত ঘোষণায় বলা হয়েছে, ‘রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বর্তমানে ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু।’
হামলার বিস্তারিত বা ক্ষয়ক্ষতির তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
এই হামলার কিছুক্ষণ আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও ‘অদৃশ্য হতে যাচ্ছে’ বলে হুমকি দিয়েছিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।
কাৎজের বিবৃতির বরাত দিয়ে এএফপির খবরে বলা হয়, ইরানের প্রচারণা ও উসকানির মেগাফোন ‘অদৃশ্য হতে যাচ্ছে’।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও ‘অদৃশ্য হতে যাচ্ছে’ বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।
ইরানের রাজধানী তেহরানে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের সদর দপ্তর সংলগ্ন এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। এরপর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ওই হুমকি দিলেন।
কাৎজের বিবৃতির বরাত দিয়ে এএফপির খবরে বলা হয়, ইরানের প্রচারণা ও উসকানির মেগাফোন ‘অদৃশ্য হতে যাচ্ছে’। তেহরানের ওই এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে।
ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর কেরমানশাহে একটি হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় হাসপাতালটির একাংশের ছাদ ধসে পড়েছে। এতে কয়েকজন রোগী আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে।
ইরানের ফারস ও তাসনিম সংবাদ সংস্থার প্রকাশিত একাধিক ভিডিওর বরাত দিয়ে সিএনএন বলেছে, হামলায় কেরমানশাহে ফারাবি হাসপাতালের একটি অংশের ছাদ ধসে পড়েছে। এ ছাড়াও বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ভিডিওচিত্র যাচাই করেছে সিএনএন।
তেহরানে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাঈ অভিযোগ করেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। আল জাজিরার খবরে বলা হয়, বাঘাই বলেন, হাসপাতাল ও আবাসিক এলাকায় হামলা চালানো আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন ও যুদ্ধাপরাধ। ইতিহাস বিচার করবে; এই (ইসরায়েল) শাসনের মিত্র ও পক্ষ অবলম্বনকারীদের জন্য চিরস্থায়ী লজ্জা অপেক্ষা করছে।
তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সিএনএনকে জানায়, তারা ইরানে কোনো হাসপাতালের ওপর হামলার বিষয়ে অবগত নয়।
তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, হাসপাতালটির ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাঙা কাচ ও ছাদ ধসে এই ইউনিটের রোগীরা আহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও