• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী শিক্ষার মানোন্নয়নে তুরস্ক-মালয়েশিয়ার সহযোগিতা জোরদারের আহ্বান শিক্ষামন্ত্রীর জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে সংবিধান সংশোধন অপরিহার্য : চিফ হুইপ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে থাকবে যুক্তরাজ্য হৃদয়ের আগ্রাসী ফিফটিতে দুর্দান্ত জয় বাংলাদেশের ভুল ও অপতথ্য প্রতিরোধ আমাদের জন্য যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ সরকারের লক্ষ্য হচ্ছে মানুষকে অসুস্থ হওয়া থেকে দূরে রাখা : প্রধানমন্ত্রী মা-বোনদের কষ্ট লাঘবে এলপিজি কার্ড দেয়া হবে : প্রধানমন্ত্রী দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার নিয়োগ

খামেনিকে হত্যার হুমকি দিলেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

প্রভাত রিপোর্ট / ৯২ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

প্রভাত ডেস্ক : ইসরায়েল-ইরান সংঘাতের মাঝে উত্তেজনার মাত্রা আরও বাড়িয়ে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা করেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে ‘হত্যা করাই’ ইসরায়েলি যুদ্ধের অন্যতম লক্ষ্য। বৃহস্পতিবার সকালে তেলআবিবের হোলোনে উপশহরে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, খামেনি আধুনিক হিটলার। তিনি এমন একজন স্বৈরশাসক যিনি ইসরায়েল ধ্বংসের ঘোষণা দিয়ে তা বাস্তবায়নে সম্পূর্ণ রাষ্ট্রযন্ত্র কাজে লাগাচ্ছেন। একজন হিটলারকে যেমন থামাতে হয়েছিল, তাকেও থামাতেই হবে। তিনি বলেন, ইসরায়েলের অস্তিত্ব যদি তখন থাকত, যদি আমাদের একটি শক্তিশালী প্রতিরক্ষা বাহিনী থাকত, তবে নাৎসি জার্মানির হিটলারকে যেভাবে নির্মূল করা যেত, আমরা তাই করতাম। আজকের প্রেক্ষাপটে খামেনির ক্ষেত্রেও তেমনই পদক্ষেপ নেওয়া জরুরি।
কাৎজ বলেন, এই ব্যক্তি কয়েক দশক ধরে ইরানের প্রধান হিসেবে কার্যত তার জনগণকে উপেক্ষা করে, কেবল ইসরায়েল ধ্বংসের এক আদর্শ বাস্তবায়নে ব্যস্ত। আজ আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, তার সরাসরি নির্দেশেই হাসপাতাল ও আবাসিক ভবনে হামলা হচ্ছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাৎজ বলেন, যুদ্ধের উদ্দেশ্য হচ্ছে পারমাণবিক হুমকি দূর করা, ধ্বংসের উৎস ধ্বংস করা, এবং ক্ষেপণাস্ত্র হুমকি নিরসন করা। এই লক্ষ্যে পৌঁছাতে গেলে খামেনির অস্তিত্ব থাকা আর সম্ভব নয়, এটা এখন স্পষ্ট নির্দেশ। ইসরায়েলি সেনাবাহিনীকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও