• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম
লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, ৩ জনের মৃত্যু ত্রিভুজ প্রেমের জেরে বাবা-ভাইকে খুন, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেশের ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৬ আদানি পাওয়ার প্ল্যান্টের ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ শুরু, কমবে লোডশেডিং ৯২ ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ৩৬৯৯৬ হজযাত্রী ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত আকাশ আটক সেই ঈশ্বরদীর রূপপুর – দিয়ার সাহাপুরে আজ বড় বড় ভবন, রেস্তোরাঁসহ নানা স্থাপনা আজ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী

ইরানকে ‘অস্থিতিশীল’ করতে বিমান হামলার নির্দেশ ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

প্রভাত রিপোর্ট / ২০১ বার
আপডেট : শুক্রবার, ২০ জুন, ২০২৫

প্রভাত ডেস্ক: ইরানের রাজধানী তেহরানের ওপর আরও তীব্র বিমান হামলা চালিয়ে দেশটির সরকার ব্যবস্থাকে ‘অস্থিতিশীল’ করার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। শুক্রবার সকালে তিনি ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ-এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জমির ও শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন।
কাৎজ বলেন, আমরা তেহরানে শাসকগোষ্ঠীর সব প্রতীক ও দমনমূলক ব্যবস্থাকে লক্ষ্যবস্তু বানাবো। বসিজ বাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) থাকবে নিশানায়। তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য হলো তেহরান থেকে জনগণকে সরিয়ে নেওয়া নিশ্চিত করা। যাতে সরকারের ভিত নড়ে যায় এবং হামলার ভয় বাড়ে। এর মাধ্যমে ইসরায়েলের অভ্যন্তরে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেওয়া হবে। একই সঙ্গে পারমাণবিক কর্মসূচি ঠেকাতে তাদের বিজ্ঞানী ও স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা অব্যাহত থাকবে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী জানান, সামরিক অভিযানের ‘সব লক্ষ্য’ অর্জিত না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে। সূত্র: টাইমস অব ইসরায়েল


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও