• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, ৩ জনের মৃত্যু ত্রিভুজ প্রেমের জেরে বাবা-ভাইকে খুন, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেশের ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৬ আদানি পাওয়ার প্ল্যান্টের ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ শুরু, কমবে লোডশেডিং ৯২ ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ৩৬৯৯৬ হজযাত্রী ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত আকাশ আটক সেই ঈশ্বরদীর রূপপুর – দিয়ার সাহাপুরে আজ বড় বড় ভবন, রেস্তোরাঁসহ নানা স্থাপনা আজ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী

দেশের ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা

প্রভাত রিপোর্ট / ২৩ বার
আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

প্রভাত রিপোর্ট : দেশের কয়েকটি অঞ্চলে দুপুরের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০-৮০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুশিয়ারী সংকেত (পুনঃ) ২ নম্বর নৌ হুশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।
এতে আরও বলা হয়, ঢাকা, টাংগাইল, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ০১ নম্বর (পুনঃ) ০১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও