• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
দেশের ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৬ আদানি পাওয়ার প্ল্যান্টের ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ শুরু, কমবে লোডশেডিং ৯২ ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ৩৬৯৯৬ হজযাত্রী ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত আকাশ আটক সেই ঈশ্বরদীর রূপপুর – দিয়ার সাহাপুরে আজ বড় বড় ভবন, রেস্তোরাঁসহ নানা স্থাপনা আজ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী শিক্ষার মানোন্নয়নে তুরস্ক-মালয়েশিয়ার সহযোগিতা জোরদারের আহ্বান শিক্ষামন্ত্রীর জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে সংবিধান সংশোধন অপরিহার্য : চিফ হুইপ

ইরানের ৩ মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস, কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

প্রভাত রিপোর্ট / ১৪৩ বার
আপডেট : শুক্রবার, ২০ জুন, ২০২৫

প্রভাত ডেস্ক: ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে ১২৫ মিনিটব্যাপী বিমান অভিযান চালিয়ে তিনটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস এবং একজন সামরিক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। শুক্রবার (২০ জুন) এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাতে এই অভিযান চালানো হয়। অভিযানে ইসরায়েলি বিমান বাহিনীর (আইএএফ) ৫০টিরও বেশি যুদ্ধবিমান অংশ নেয়। তবে ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলোর অবস্থান বা নিহত কমান্ডারের পরিচয় প্রকাশ করা হয়নি। আইডিএফের ভাষ্য অনুযায়ী, নিহত কমান্ডার ওই ক্ষেপণাস্ত্র কেন্দ্রের একটিতে অবস্থান করছিলেন এবং ‘ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রস্তুতি নিচ্ছিলেন’।
ইসরায়েলের এই অভিযানের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তেহরান। তবে এরই মধ্যে শুক্রবার ভোর থেকে ইসরায়েলের বিভিন্ন এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

সূত্র : আলজাজিরা


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও