• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
দেশের ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৬ আদানি পাওয়ার প্ল্যান্টের ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ শুরু, কমবে লোডশেডিং ৯২ ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ৩৬৯৯৬ হজযাত্রী ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত আকাশ আটক সেই ঈশ্বরদীর রূপপুর – দিয়ার সাহাপুরে আজ বড় বড় ভবন, রেস্তোরাঁসহ নানা স্থাপনা আজ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী শিক্ষার মানোন্নয়নে তুরস্ক-মালয়েশিয়ার সহযোগিতা জোরদারের আহ্বান শিক্ষামন্ত্রীর জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে সংবিধান সংশোধন অপরিহার্য : চিফ হুইপ

সম্পত্তির জন্য সম্পর্ক ভেঙেছিল কারিশমা-অভিষেকের

প্রভাত রিপোর্ট / ১৭৭ বার
আপডেট : শুক্রবার, ২০ জুন, ২০২৫

প্রভাত বিনোদন: সম্প্রতি মারা গেছেন বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর। তার মৃত্যুর পর থেকে নতুন করে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে কারিশমার ব্যক্তিগত জীবন নিয়ে। সাধারণত ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলেন না তিনি। সঞ্জয়কে বিয়ের আগে কারিশমার ব্যক্তিগত জীবন মানুষের আলোচনার কেন্দ্রে থাকত। সেই সময়ে, কারিশমা সম্পর্কে ছিলেন অভিষেক বচ্চনের সঙ্গে। দীর্ঘ পাঁচ বছরের প্রেম ছিল তাদের। বচ্চন ও কাপুর পরিবার সেই সময়ে পরস্পরের ঘনিষ্ঠ ছিল।
অভিষেকের বোন শ্বেতা বচ্চনের বিয়ে হয়েছে নন্দা পরিবারে। এই নন্দা পরিবার আবার কারিশমার মামার বাড়ির দিকের আত্মীয়। এই সূত্রে আরও কাছাকাছি এসেছিল কাপুর ও বচ্চন পরিবার। জয়া বচ্চন নিজেই এক অনুষ্ঠানে ঘোষণা করেছিলেন, বচ্চন ও কাপুর এই দুই পরিবার আরও ঘনিষ্ঠ হতে চলেছে।
অভিষেকের সঙ্গে কারিশমার বিয়ের কথাও ঘোষণা করে দিয়েছিলেন তিনি। ধুমধাম করে বাগদান সেরেছিলেন কারিশমা-অভিষেক। কিন্তু এই সম্পর্ক টেকেনি। বিয়ের আগেই তাদের পথ আলাদা হয়। যদিও তাদের পক্ষ থেকে কিছু শোনা যায়নি। তবে গুঞ্জন, কারিশমার মা ববিতা এই ভাঙনের জন্য দায়ী ছিলেন। যে অভিনেতা সদ্য অভিনয়ের সফর শুরু করেছেন, তার সঙ্গে কন্যার বিয়ে হোক, তা চাননি ববিতা। তিনি নাকি চেয়েছিলেন, বিয়ের আগেই অমিতাভের কিছু সম্পত্তি যেন অভিষেকের নামে করে দেয়া হয়। এই প্রস্তাবে রাজি হয়নি বচ্চন পরিবার। অতঃপর বিচ্ছেদের পথে হাটেন তারা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও