• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম
মার্কিন অবরোধের প্রভাব: চাবাহার বন্দরের কাছে ইরানি তেল ট্যাংকারের ভিড় ইরানের প্রতি সহানুভূতি : ৬৯ জনের নাগরিকত্ব কেড়ে নিল বাহরাইন ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৪ গম চুরির অভিযোগ : ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব ইউক্রেনের ইরানের নতুন প্রস্তাবে খুশি নন ট্রাম্প অবরুদ্ধ হরমুজ প্রণালি পার হলো রাশিয়ার প্রমোদতরি ৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল, এখনই কারামুক্তি পাচ্ছেন না মৌসুম শেষ মদরিচেরও, বিশ্বকাপে দেখা যেতে পারে ভিন্ন রূপে বিশ্বকাপে হলুদ কার্ড নিষেধাজ্ঞার নিয়ম বদলাচ্ছে ফিফা মরিনহোর মতো ওয়াশিং বাস্কেটে লুকাবেন না বায়ার্নের নিষিদ্ধ কোচ

ইরান নিয়ে নিরাপত্তা পরিষদে বাগ্বিতণ্ডা, পাল্টাপাল্টি দোষারোপ

প্রভাত রিপোর্ট / ১৬৩ বার
আপডেট : শনিবার, ২১ জুন, ২০২৫

প্রভাত ডেস্ক: জাতিসংঘ নিরাপত্তা পরিষদের গতকাল শুক্রবারের বৈঠক পরিণত হলো এক উত্তপ্ত বাদানুবাদে। ইরান ও ইসরায়েল তাদের মিত্রদের সঙ্গে নিয়ে একে অপরের বিরুদ্ধে সংঘাতের দায় চাপাতে থাকে। এদিকে বৈঠকে ইরান-ইসরায়েল সংঘাত বন্ধ ও সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান জানানো হলেও কীভাবে এগোনো উচিত, সে বিষয়ে পরিষদ কোনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি। দ্য নিউইয়র্ক টাইমসের খবর
জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি তাঁর দেশে ইসরায়েলের আগ্রাসনের সমর্থনে দেশটি এবং এর মিত্রদের তথাকথিত ‘অতর্কিত হামলা ও অস্তিত্বের হুমকি’র (ইরানের তরফে) যুক্তিকে সন্ত্রাসী রাষ্ট্রের অজুহাত বলে বর্ণনা করেন।
ইরানি রাষ্ট্রদূত ইসরায়েলকে এমন একটি দেশ হিসেবে আখ্যা দেন, যারা নিরপরাধ মানুষ হত্যা ও অন্যান্য দেশের ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করে। বক্তব্যের সময় তিনি ইসরায়েলি হামলায় নিহত শিশুদের ছবি তুলে ধরেন। জবাবে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেন, ইরান ‘ভুক্তভোগী সেজে নাটক করছে’। তিনি ইরাভানিকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা কী করে আন্তর্জাতিক সমাজের কাছে এমন একটি পরিকল্পনার পরিণতি থেকে সুরক্ষা চাওয়ার সাহস পান, যে পরিকল্পনা গণহত্যার জন্য তৈরি?’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও