প্রভাত ডেস্ক: হরমুজ প্রণালির বাইরে ইরানের চাবাহার বন্দরের কাছে বেশ কিছু তেল ট্যাংকার জড়ো হয়েছে। ব্লুমবার্গের বরাত দিয়ে মিডল ইস্ট আই জানিয়েছে, কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে এ দৃশ্য ধরা পড়েছে। ছবিতে দেখা গেছে, ওই এলাকায় অন্তত আটটি বড় তেল ট্যাংকার ও বেশ কিছু ছোট জাহাজ অবস্থান করছে। প্রতিবেদনে বলা হয়েছে, এ ভিড় দেখে বোঝা যায়, ইরান এখনো তেল উত্তোলন ও তা জাহাজে বোঝাই করা অব্যাহত রেখেছে।
তবে এটি মার্কিন নৌ–অবরোধের প্রভাবকেও স্পষ্ট করে তুলছে। ইরানি বন্দরের ওপর এ অবরোধের কারণে বিশ্ববাজারে ইরানের অপরিশোধিত তেল সরবরাহ সীমিত হয়ে পড়েছে। ফলে তেল রপ্তানি রুটের মুখে এ জট তৈরি হয়েছে।
তথ্যসূত্র: মিডল ইস্ট আই