• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটের জয়কুমার গ্রামের আশ্রয়ণের ঘর এখন পরিত্যক্ত জনপদ দৌলতদিয়ায় ২৫ কেজি ওজনের এক পাঙাশ ৭১ হাজারে বিক্রি ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখীর ঝড়ে, ব্যাপক ক্ষয়ক্ষতি গোদাগাড়ীতে অবৈধভাবে মজুত জ্বালানি তেল জব্দ মৌলভীবাজারে পাহাড়ি ঢল-বৃষ্টিতে তলিয়ে গেছে ফসল, দিশেহারা কৃষক সুনামগঞ্জে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে তলিয়ে গেছে বোরো ধান মাগুরায় জুলাই হত্যা মামলার ২ আসামির জামিনে আইনজীবীর কার্যালয় ভাঙচুর কিশোরগঞ্জের হাওরাঞ্চলে অতিবৃষ্টি কৃষকের আনন্দে হঠাৎ ছন্দপতন মার্কিন অবরোধের প্রভাব: চাবাহার বন্দরের কাছে ইরানি তেল ট্যাংকারের ভিড় ইরানের প্রতি সহানুভূতি : ৬৯ জনের নাগরিকত্ব কেড়ে নিল বাহরাইন

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে তলিয়ে গেছে বোরো ধান

প্রভাত রিপোর্ট / ২৪ বার
আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

প্রভাত সংবাদদাতা, সুনামগঞ্জ: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার এরনবিল হাওরের একটি বাঁধ ভেঙে কিছু বোরো জমির ফসল তলিয়ে গেছে। স্থানীয় কৃষকদের দাবি, এই বাঁধের ভেতরে ৬-৭টি গ্রামের কৃষকদের প্রায় কয়েকশ একর বোরো ফসল রয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের হামিদপুর গ্রামের কাছে সুরেশ্বরী নদীর শাখা নদী মনাই নদীর পানির চাপে এরনবিলের খালের এই বাঁধটি ভেঙে যায়।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হাওলাদার বলেন, মধ্যনগরে একটি জলমহালের বাঁধ ভেঙে পানি ঢুকছে বলে জানা গেছে। এটা বোরো ফসলরক্ষার কোনো বাঁধ নয়। জলমহালের তীরে হয়ত কিছু ধান থাকতে পারে।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় ঘোষ বলেন, এটা বারো ফসলরক্ষার কোনো বাঁধ নয়। এটি একটি বিলের খালের ওপর দেওয়া গ্রামীণ মাটির রাস্তা। পাহাড়ি ঢলের পানির চাপে এটি ভেঙে গেছে। যেখানে পানি ঢুকছে সেটি জলমহাল। এখানে ১১৪ হেক্টর জমি চাষাবাদ করা হয়েছিল। এরই মধ্যে অর্ধেক জমির ধান কাটা হয়ে গেছে। পানিতে হয়ত ৫-১০ হেক্টর জমি ধান তলিয়ে যেতে পারে। তবে স্থানীয় লোকজন বাঁধটি মেরামতের চেষ্টা করছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও