• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম
ইউনূস সরকারের নবীন সদস্যদের দুর্নীতির অভিযোগ শামার, প্রমাণ চান নাহিদ পাথরঘাটায় বর্জ্য-দূষন রোধে নীরব প্রতিবাদ জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের ভারতীয় ভিসার বিষয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী পরিচয় নিয়ে প্রশ্ন তোলায় সংসদে ক্ষুব্ধ জামায়াত আমির ‘ইঞ্জিনিয়ারিং’ চোখে পড়েনি, আরও ভালো নির্বাচনের জন্য ১৯ সুপারিশ অতীতে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য জঙ্গিবাদ শব্দটি ব্যবহার করা হতো : স্বরাষ্ট্রমন্ত্রী ভূগর্ভস্থ নয়, এখনই ভূপৃষ্ঠের পানির দিকে যেতে হবে: মির্জা ফখরুল রূপপুর প্রকল্পে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর একেবারে নীরব নেতানিয়াহু

প্রভাত রিপোর্ট / ৫৩৪ বার
আপডেট : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

প্রভাত ডেস্ক: ইসরায়েল ও ইরান একটি ‘সম্পূর্ণ ও সর্বাত্মক’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে সামাজিক মাধ্যমে দেওয়া এক ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত ইসরায়েল বা ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করা হয়নি। এছাড়া ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে একেবারে নীরব রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবার (২৪ জুন) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর বেশ কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, সোমবার রাত গভীর পর্যন্ত নেতানিয়াহু নিরাপত্তা মন্ত্রিসভার এক বিশেষ বৈঠক করেন। ওই বৈঠকে তিনি মন্ত্রীদের বলেন, তারা যেন যুদ্ধবিরতি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য না করেন। অন্যদিকে, ইরান জানিয়ে দিয়েছে— যদি ইসরায়েল তাদের ওপর হামলা বন্ধ করে, তাহলে ইরানও প্রতিশোধমূলক হামলা বন্ধ করবে। তবে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইসরায়েল লক্ষ্য করে একাধিক দফায় হামলা চালানো হয়েছে। ইরানের হামলায় ইসরায়েলের বিয়ারশেবা শহরে এ পর্যন্ত অন্তত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষও এখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির ব্যাপারে কিছু জানায়নি, ফলে পরিস্থিতি এখনও অস্থির ও অনিশ্চিত বলেই মনে করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও