• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ইউনূস সরকারের নবীন সদস্যদের দুর্নীতির অভিযোগ শামার, প্রমাণ চান নাহিদ পাথরঘাটায় বর্জ্য-দূষন রোধে নীরব প্রতিবাদ জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের ভারতীয় ভিসার বিষয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী পরিচয় নিয়ে প্রশ্ন তোলায় সংসদে ক্ষুব্ধ জামায়াত আমির ‘ইঞ্জিনিয়ারিং’ চোখে পড়েনি, আরও ভালো নির্বাচনের জন্য ১৯ সুপারিশ অতীতে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য জঙ্গিবাদ শব্দটি ব্যবহার করা হতো : স্বরাষ্ট্রমন্ত্রী ভূগর্ভস্থ নয়, এখনই ভূপৃষ্ঠের পানির দিকে যেতে হবে: মির্জা ফখরুল রূপপুর প্রকল্পে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী

ভূগর্ভস্থ নয়, এখনই ভূপৃষ্ঠের পানির দিকে যেতে হবে: মির্জা ফখরুল

প্রভাত রিপোর্ট / ২৬ বার
আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

প্রভাত রিপোর্ট: নিরাপদ পানি নিশ্চিতে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে আনার কথা জানিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, “নিরাপদ পানি নিশ্চিতে এখনই ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে ভূপৃষ্ঠের পানির ব্যবহারে গুরুত্ব দিতে হবে।”
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিশ্ব পানি দিবস উপলক্ষে রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর (ডিপিএইচই) অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “নিরাপদ পানির প্রাপ্যতা বর্তমানে বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। জলবায়ু পরিবর্তন, দ্রুত জনসংখ্যা বৃদ্ধি এবং অপরিকল্পিত নগরায়নের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। রাজধানী ঢাকায় ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত নির্ভরতা নগরের পানি ব্যবস্থাকে ঝুঁকির মধ্যে ফেলছে।” এই পরিস্থিতি থেকে উত্তরণে ভূপৃষ্ঠের পানির ব্যবহার বৃদ্ধি, নদী ও জলাধার সংরক্ষণ এবং আধুনিক পানিশোধন প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মন্ত্রী বলেন, “নিরাপদ পানি প্রাপ্তির ক্ষেত্রে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য বিদ্যমান। বিশেষ করে শহরের নিম্ন আয়ের মানুষ ও বস্তিবাসীরা তুলনামূলকভাবে বেশি ভোগান্তির শিকার হন। এ বৈষম্য দূর করতে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।”
অনুষ্ঠানে বক্তারা পানি দূষণ রোধ, নিরাপদ পানি ব্যবস্থাপনায় জনসচেতনতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর সমাধান গ্রহণের ওপর জোর দেন। তারা বলেন, সঠিক পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়ন ছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও