• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ইউনূস সরকারের নবীন সদস্যদের দুর্নীতির অভিযোগ শামার, প্রমাণ চান নাহিদ পাথরঘাটায় বর্জ্য-দূষন রোধে নীরব প্রতিবাদ জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের ভারতীয় ভিসার বিষয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী পরিচয় নিয়ে প্রশ্ন তোলায় সংসদে ক্ষুব্ধ জামায়াত আমির ‘ইঞ্জিনিয়ারিং’ চোখে পড়েনি, আরও ভালো নির্বাচনের জন্য ১৯ সুপারিশ অতীতে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য জঙ্গিবাদ শব্দটি ব্যবহার করা হতো : স্বরাষ্ট্রমন্ত্রী ভূগর্ভস্থ নয়, এখনই ভূপৃষ্ঠের পানির দিকে যেতে হবে: মির্জা ফখরুল রূপপুর প্রকল্পে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী

বিচার বিভাগের সচিবালয় প্রতিষ্ঠায় অর্থায়নে রাজি ইইউ: আমির খসরু

প্রভাত রিপোর্ট / ৫০৬ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

প্রভাত রিপোর্ট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বিচার বিভাগের সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) একমত এবং এর জন্য ফান্ডিং করতে চায়। বৃহস্পতিবার (২৬ জুন) গুলশানে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে অনুষ্ঠিত বৈঠকের পর এ কথা জানান তিনি। আমির খসরু উল্লেখ করেন, আগামী দিনে অনুদান ঋণের বাইরে গিয়ে উন্নয়নের অংশীদার হতে চায় ইউরোপীয় ইউনিয়ন। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট আগামী দিনে বিএনপির চিন্তা ও নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।
আমির খসরু জানান, ফেব্রুয়ারিতে যেহেতু নির্বাচন হবে এতে ইউরোপীয় ইউনিয়নের স্বস্তি আছে। বৈঠকে শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনা হয়েছে বলে জানান আমির খসরু।
সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী দিনে সংসদকে সহযোগিতা করতে চায় এবং প্রত্যাশা করে স্বচ্ছভাবে পার্লামেন্ট চলমান থাকে। সংবাদ সম্মেলনে ও বৈঠকে আমির খসরুর সাথে বৈঠকে উপস্থিত ছিলেন শামা ওবায়েদ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও