• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইউনূস সরকারের নবীন সদস্যদের দুর্নীতির অভিযোগ শামার, প্রমাণ চান নাহিদ পাথরঘাটায় বর্জ্য-দূষন রোধে নীরব প্রতিবাদ জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের ভারতীয় ভিসার বিষয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী পরিচয় নিয়ে প্রশ্ন তোলায় সংসদে ক্ষুব্ধ জামায়াত আমির ‘ইঞ্জিনিয়ারিং’ চোখে পড়েনি, আরও ভালো নির্বাচনের জন্য ১৯ সুপারিশ অতীতে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য জঙ্গিবাদ শব্দটি ব্যবহার করা হতো : স্বরাষ্ট্রমন্ত্রী ভূগর্ভস্থ নয়, এখনই ভূপৃষ্ঠের পানির দিকে যেতে হবে: মির্জা ফখরুল রূপপুর প্রকল্পে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী

আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘নির্ঝর’

প্রভাত রিপোর্ট / ৪৬২ বার
আপডেট : শনিবার, ২৮ জুন, ২০২৫

প্রভাত রিপোর্ট : চলছে বর্ষা মৌসুম। তবে, এখন পর্যন্ত স্বাভাবিক বৃষ্টিপাতের কোনো লক্ষণ নেই। কাঙ্খিত বৃষ্টির অভাবে অস্বস্তি বিরাজ করছে জনজীবনে। এমন পরিস্থিতিতে কিছুটা স্বস্তির বার্তা দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। সংস্থাটি বলছে, দেশের দিকে ধেয়ে আসছে অত্যন্ত শক্তিশালী বৃষ্টিবলয় ‘নির্ঝর’। শুক্রবার (২৭ জুন) রাতে নিজেদের ফেসবুক পেজে এমন তথ্য জানায় বিডব্লিউওটি।
পোস্টে বিডব্লিউওটি জানিয়েছে, দেশের দিকে ধেয়ে আসছে ভারী থেকে অতিভারী মৌসুমি বৃষ্টিবলয় ‘নির্ঝর’। এটি চলতি বছরের সপ্তম বৃষ্টিবলয় এবং তৃতীয় মৌসুমি বৃষ্টিবলয়, যা ২৮ জুন দেশের উপকূলীয় এলাকা থেকে শুরু হয়ে আগামী ৫ জুলাই রাজশাহী বিভাগ হয়ে দেশ ত্যাগ করতে পারে।
দেশের সমগ্র উপকূলীয় এলাকায় সর্বাধিক সক্রিয় থাকলেও বৃষ্টিবলয়টি বেশ সক্রিয় থাকবে বরিশাল, চট্টগ্রাম এবং খুলনা বিভাগেও; আর মাঝারিভাবে সক্রিয় থাকবে সিলেট বিভাগে।
এছাড়া রংপুর, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ বিভাগে হালকা থেকে মাঝারিভাবে সক্রিয় থাকবে এটি। এ সময় চট্টগ্রাম এবং সিলেট বিভাগের পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। কালবৈশাখীর আশঙ্কা না থাকলেও কমবেশি বজ্রপাত হতে পারে। পাশাপাশি বড় কোনো ঝড়ের সম্ভাবনা না থাকলেও উপকূলীয় এলাকায় লঘুচাপের প্রভাবে মাঝারি ঝড় বয়ে যেতে পারে। আর মৌসুমি বায়ুচাপের তারতম্যের কারণে বেশিরভাগ সময়ই সাগর কিছুটা উত্তাল থাকতে পারে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও