• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ইউনূস সরকারের নবীন সদস্যদের দুর্নীতির অভিযোগ শামার, প্রমাণ চান নাহিদ পাথরঘাটায় বর্জ্য-দূষন রোধে নীরব প্রতিবাদ জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের ভারতীয় ভিসার বিষয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী পরিচয় নিয়ে প্রশ্ন তোলায় সংসদে ক্ষুব্ধ জামায়াত আমির ‘ইঞ্জিনিয়ারিং’ চোখে পড়েনি, আরও ভালো নির্বাচনের জন্য ১৯ সুপারিশ অতীতে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য জঙ্গিবাদ শব্দটি ব্যবহার করা হতো : স্বরাষ্ট্রমন্ত্রী ভূগর্ভস্থ নয়, এখনই ভূপৃষ্ঠের পানির দিকে যেতে হবে: মির্জা ফখরুল রূপপুর প্রকল্পে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী

‘কাঁটা লাগা’ খ্যাত অভিনেত্রী শেফালীর মৃত্যু

প্রভাত রিপোর্ট / ২১৫ বার
আপডেট : শনিবার, ২৮ জুন, ২০২৫

প্রভাত বিনোদন : মাত্র ৪২ বছরেই না ফেরার দেশে পাড়ি জমালেন ‘কাঁটা লাগা’ গার্ল খ্যাত জনপ্রিয় অভিনেত্রী শেফালী জারিওয়ালা। শুক্রবার রাতের এই দুঃসংবাদ মেনে নিতে পারছেন না অনেকেই; কার্যত শোক নেমে এসেছে বিনোদন দুনিয়ায়।
ভারতীয় গণমাধ্যমের খবর, বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শেফালীকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কার্ডিয়াক অ্যারেস্টেই মৃত্যু অভিনেত্রীর। চিকিৎসকরা জানিয়েছেন, ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
এদিকে মৃত্যুর দুদিন আগেও করেছেন ফটোশুট। তার ৪৮ ঘণ্টার মধ্যেই শোনা গেল এই দুঃসংবাদ। কাজেই তার রহস্যজনক এই মৃত্যু নিয়ে নানা প্রশ্নেরও সৃষ্টি হয়েছে। তবে নানাবিধ অসুস্থতা নিয়ে জীবন কাটাতেন শেফালী। তার বয়স যখন ১৫, তখন থেকেই লড়ে যাচ্ছিলেন নানা অসুখে। অনেক আগে এক সাক্ষাৎকারে শেফালী জানিয়েছিলেন, যেকোনো বিষয়ে খুব চাপ অনুভব করতে তিনি, বিশেষ করে পরীক্ষার সময়। বলেন, ‘১৫ বছর থেকে আমার মৃগী রোগ আছে। যে কারণে খিঁচুনি হয়। রয়েছে ডিপ্রেশনও। আবার ডিপ্রেশনের কারণেও এই খিঁচুনি হতে পারে। একটা অন্যটার সঙ্গে জড়িত। ক্লাসরুমে, ব্যাকস্টেজে, রাস্তায় বা কোথাও বের হতে পারতাম না, আত্মবিশ্বাসের অভাব অনুভব করতাম।’
শেফালী এও জানিয়েছেন, ‘কাঁটা লাগা’ সফল হওয়ার পরেও তিনি শোবিজ থেকে তাঁর সংযোগে দূরত্ব তৈরি করেন। কারণ বহু বছর ধরে এই রোগে আক্রান্ত ছিলেন। বুঝতে পারতেন না হঠাত্‍ কখন খিঁচুনি হবে। খিঁচুনি হলে পারফরম্যান্সের মাঝে সামাল দেয়া মুশকিল। তাই মৃগীর মতো অসুখকে সামাল দিতেই সতর্ক থাকতেন তিনি। পরে অবশ্য তাকে এই অসুখ খুব বেশি প্রভাব ফেলতে পারেনি।

সুত্র : টাইমস অফ ইন্ডিয়া, টিভি নাইন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও