• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ইউনূস সরকারের নবীন সদস্যদের দুর্নীতির অভিযোগ শামার, প্রমাণ চান নাহিদ পাথরঘাটায় বর্জ্য-দূষন রোধে নীরব প্রতিবাদ জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের ভারতীয় ভিসার বিষয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী পরিচয় নিয়ে প্রশ্ন তোলায় সংসদে ক্ষুব্ধ জামায়াত আমির ‘ইঞ্জিনিয়ারিং’ চোখে পড়েনি, আরও ভালো নির্বাচনের জন্য ১৯ সুপারিশ অতীতে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য জঙ্গিবাদ শব্দটি ব্যবহার করা হতো : স্বরাষ্ট্রমন্ত্রী ভূগর্ভস্থ নয়, এখনই ভূপৃষ্ঠের পানির দিকে যেতে হবে: মির্জা ফখরুল রূপপুর প্রকল্পে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা

প্রভাত রিপোর্ট / ৪৬৪ বার
আপডেট : শনিবার, ২৮ জুন, ২০২৫

প্রভাত রিপোর্ট: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ৮৫তম জন্মদিন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৮ জুন) সন্ধ্যা ৬টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে ফুলের তোড়া ও কেক পৌঁছে দেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। এ সময় প্রধান উপদেষ্টার পক্ষে শুভেচ্ছা গ্রহণ করেন তার সামরিক সচিব মেজর জেনারেল (অব.) ফেরদৌসি হাসান সেলিম। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ড. ইউনুস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো শুভেচ্ছা গ্রহণ করে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও