• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইউনূস সরকারের নবীন সদস্যদের দুর্নীতির অভিযোগ শামার, প্রমাণ চান নাহিদ পাথরঘাটায় বর্জ্য-দূষন রোধে নীরব প্রতিবাদ জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের ভারতীয় ভিসার বিষয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী পরিচয় নিয়ে প্রশ্ন তোলায় সংসদে ক্ষুব্ধ জামায়াত আমির ‘ইঞ্জিনিয়ারিং’ চোখে পড়েনি, আরও ভালো নির্বাচনের জন্য ১৯ সুপারিশ অতীতে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য জঙ্গিবাদ শব্দটি ব্যবহার করা হতো : স্বরাষ্ট্রমন্ত্রী ভূগর্ভস্থ নয়, এখনই ভূপৃষ্ঠের পানির দিকে যেতে হবে: মির্জা ফখরুল রূপপুর প্রকল্পে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী

ব্যর্থ ছিলেন ব্যাটসম্যানরা, ব্রিজটাউনে হারলো ওয়েস্ট ইন্ডিজ

প্রভাত রিপোর্ট / ১২২ বার
আপডেট : শনিবার, ২৮ জুন, ২০২৫

প্রভাত স্পোর্টস: ব্রিজটাউন টেস্ট শেষ হলো তিন দিনেই। তৃতীয় দিনে ৩০১ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নামা ওয়েস্ট ইন্ডিজ শেষ সেশনে ১০ উইকেট হারিয়ে ১৪১ রানে অলআউট হয়। অস্ট্রেলিয়ার এ জয়ে সবচেয়ে বেশি কৃতিত্ব ট্রাভিস হেডের।
বোলিং সহায়ক উইকেটেও ফিফটি করেন দুই ইনিংসেই। তাতে অবশ্যে ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডারদেরও অবদান আছে, ছেড়েছেন বেশ কয়েকটি ক্যাচ। চতুর্থ ইনিংসে ৫ উইকেট পেয়েছেন জশ হ্যাজলউড। কাল ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেট হারালে অতিরিক্ত আধা ঘণ্টা খেলার আবেদন জানায় অস্ট্রেলিয়া। শামার জোসেফ তখন মারমুখী মেজাজে ছিলেন, একবার সীমানায় তাঁর ক্যাচও ফেলেন স্যাম কনস্টাস। অন্যদিকে জাস্টিন গ্রিভস করছিলেন ধীরস্থির ব্যাটিং। সব মিলিয়ে মনে হচ্ছিল, খেলা চতুর্থ দিনে গড়াতে পারে। তবে শামার জোসেফ স্লিপে ক্যাচ দেন, এরপরই শর্ট লেগে ক্যাচ তুলে দিয়ে ফেরেন জেইডেন সিলস। এই দুই উইকেটই পড়েছে নাথান লায়নের করা দিনের সম্ভাব্য শেষ ওভারে।
এর আগে ব্যাটিংয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ম্যাচটা নিজেদের দিকে টেনে এনেছে অস্ট্রেলিয়া। পঞ্চম উইকেট জুটিতে হেড বো ওয়েবস্টারকে নিয়ে ১০২ রানের জুটি গড়েন। ৬১ রান করেন হেড, ওয়েবস্টারের ৬৩। উইকেটকিপার অ্যালেক্স ক্যারির সংগ্রহ ৬৫ রান। এই তিন ইনিংসেই দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ৩১০ রান তুলেছে। আমাদের লক্ষ্য ছিল ২০০ রান তোলা, তবে যেভাবে ব্যাটিং করেছি, সেটা আমাদের অনেক বেশি স্বস্তি এনে দিয়েছে।
প্রথম ইনিংসে তারা ১৮০ রানে গুটিয়ে গিয়েছিল। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া শামার জোসেফ দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৫ উইকেট। এ নিয়ে ৬ ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে শামার জোসেফ তৃতীয়বার ৫ উইকেট পেলেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারের প্রথম তিন টেস্টে ৫টি করে উইকেট নেওয়া পঞ্চম বোলার জোসেফ। এর আগে এই কীর্তি গড়েছেন টম রিচার্ডসন, চার্লি লিউয়েলিন, ফ্যাঙ্ক ফস্টার ও ফজল মাহমুদ। এই হারে ফিল্ডিংকে দুষছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ। ম্যাচ শেষে বলেছেন, ‘ফিল্ডিংয়ে পিছিয়ে পড়েছি। সুযোগ তৈরি হলেও কাজে লাগাতে পারিনি। এ পর্যায়ে এমন ভুলের কোনো জায়গা নেই।’
চেজ আরও বলেছেন, ‘শুরুটা বল হাতে দারুণ ছিল। যদি আগে থেকেই জানতাম, তারা ১৭৮(১৮০) রানে অলআউট হবে, চোখ বন্ধ করে মেনে নিতাম। পরিকল্পনা ছিল অন্তত ১০০ রানের লিড নেওয়ার, তাহলে ম্যাচটা আমাদের দিকে থাকত। দুর্ভাগ্যজনকভাবে, ব্যাটিং শুরুটা ভালো হয়নি।’
অস্ট্রেলিয়ার অধিনায়ক চেয়েছিলেন ২০০ রানের লক্ষ্য দিতে, দিয়েছেন আরও ১০০ বেশি। এটাই কামিন্সকে স্বস্তি এনে দিয়েছে। জয়ের পর কামিন্স বলেছেন, ‘অসাধারণ একটা টেস্ট ম্যাচ হয়েছে। আজকের দিনটা হাড্ডাহাড্ডি হবে বলেই মনে করছিলাম। আমাদের লক্ষ্য ছিল ২০০ রান তোলা, তবে যেভাবে ব্যাটিং করেছি, সেটা আমাদের অনেক বেশি স্বস্তি এনে দিয়েছে।’ এই জয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গেল অস্ট্রেলিয়া।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও