• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইউনূস সরকারের নবীন সদস্যদের দুর্নীতির অভিযোগ শামার, প্রমাণ চান নাহিদ পাথরঘাটায় বর্জ্য-দূষন রোধে নীরব প্রতিবাদ জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের ভারতীয় ভিসার বিষয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী পরিচয় নিয়ে প্রশ্ন তোলায় সংসদে ক্ষুব্ধ জামায়াত আমির ‘ইঞ্জিনিয়ারিং’ চোখে পড়েনি, আরও ভালো নির্বাচনের জন্য ১৯ সুপারিশ অতীতে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য জঙ্গিবাদ শব্দটি ব্যবহার করা হতো : স্বরাষ্ট্রমন্ত্রী ভূগর্ভস্থ নয়, এখনই ভূপৃষ্ঠের পানির দিকে যেতে হবে: মির্জা ফখরুল রূপপুর প্রকল্পে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী

মাদক-সন্ত্রাস ও অপপ্রচারের বিরুদ্ধে ডেমরায় বিএনপির বিক্ষোভ

প্রভাত রিপোর্ট / ২৬৯ বার
আপডেট : রবিবার, ২৯ জুন, ২০২৫

হাবিবুর রহমান,ডেমরা : রাজধানীর ডেমরায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং সম্প্রতি অনলাইন ভিত্তিক আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সংগঠনের বিভিন্ন ধরনের অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ৬৯ নম্বর ওয়ার্ড বিএনপি। রবিবার (২৯ জুন) দুপুরে ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ৬৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে বিভিন্ন অভ্যন্তরীণ সড়ক প্রদক্ষিণ করে এবং পরে স্টাফ কোয়ার্টারের আন্ডারপাসের নিচে সংক্ষিপ্ত পথসভায় পরিণত হয়।
সভায় নেতারা বলেন, “বিএনপির নাম ব্যবহার করে কেউ যদি মাদক ব্যবসা, চাঁদাবাজি বা নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তাকে চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন। এমন ব্যক্তি গ্রেপ্তারে সহায়তা করলে ৫০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে।”
এছাড়াও তারা বলেন, “দেশে এক শ্রেণির চিহ্নিত গোষ্ঠী অনলাইন প্রোপাগান্ডার মাধ্যমে বিএনপি ও সাধারণ জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। এ সকল অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।”
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন ৬৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক মো. কবির ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, ইউনিট সভাপতি আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক সাহ আলমসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও