• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইউনূস সরকারের নবীন সদস্যদের দুর্নীতির অভিযোগ শামার, প্রমাণ চান নাহিদ পাথরঘাটায় বর্জ্য-দূষন রোধে নীরব প্রতিবাদ জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের ভারতীয় ভিসার বিষয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী পরিচয় নিয়ে প্রশ্ন তোলায় সংসদে ক্ষুব্ধ জামায়াত আমির ‘ইঞ্জিনিয়ারিং’ চোখে পড়েনি, আরও ভালো নির্বাচনের জন্য ১৯ সুপারিশ অতীতে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য জঙ্গিবাদ শব্দটি ব্যবহার করা হতো : স্বরাষ্ট্রমন্ত্রী ভূগর্ভস্থ নয়, এখনই ভূপৃষ্ঠের পানির দিকে যেতে হবে: মির্জা ফখরুল রূপপুর প্রকল্পে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী
টিকাটুলিতে অগ্নিকাণ্ড

কেমিক্যালের তথ্য না পাওয়ায় নিয়ন্ত্রণে বেগ পেতে হয়

প্রভাত রিপোর্ট / ১৯৩ বার
আপডেট : বুধবার, ২ জুলাই, ২০২৫

প্রভাত রিপোর্ট: রাজধানীর টিকাটুলির হাটখোলায় একটি কেমিক্যালের গুদামে আগুন লাগার পর দুই ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে ওই ভবনের তৃতীয় তলায় কেমিক্যালের গুদামের তথ্য না পাওয়ায় এবং পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে ফায়ার ফাইটারদের। বুধবার (২ জুলাই) সকালে আগুন নিয়ন্ত্রণের পর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন সাংবাদিকদের এসব কথা জানান। তিনি বলেন, টিকাটুলির হাটখোলার মামুন প্লাজায় ওই কেমিক্যালের গুদামে বুধবার ভোর ৫টার দিকে আগুন লাগার খবর পাই আমরা। আমাদের সাতটি ইউনিট সেখানে যায় এবং চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তিনটি ইউনিট স্ট্যান্ডবাই ছিল। প্রায় দুই ঘণ্টা পর সকাল ৭টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ছালেহ উদ্দিন বলেন, ওই ভবনের তৃতীয় তলায় ওই গুদামে কী ধরনের কেমিক্যাল ছিল সেখানে উপস্থিত কেউ সে বিষয়ে ধারণা দিতে পারেনি। মালিকপক্ষের কেউ সেখানে ছিলেন না। তথ্য না পাওয়ায় এবং পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। সেখানে ফোম এবং পানি দুটোই ব্যবহার করেছি আমরা। তিনি আরও বলেন, ওই ভবনের অন্যান্য ফ্লোরে অনেকগুলো পরিবার থাকে। প্রায় ৫২টি বাসা ছিল সেখানে। তাদের সেখান থেকে ঝুঁকি বিবেচনায় নিরাপদে নামিয়ে আনা হয়েছিল। এ ঘটনায় কেউ হতাহত হননি। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও