• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইউনূস সরকারের নবীন সদস্যদের দুর্নীতির অভিযোগ শামার, প্রমাণ চান নাহিদ পাথরঘাটায় বর্জ্য-দূষন রোধে নীরব প্রতিবাদ জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের ভারতীয় ভিসার বিষয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী পরিচয় নিয়ে প্রশ্ন তোলায় সংসদে ক্ষুব্ধ জামায়াত আমির ‘ইঞ্জিনিয়ারিং’ চোখে পড়েনি, আরও ভালো নির্বাচনের জন্য ১৯ সুপারিশ অতীতে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য জঙ্গিবাদ শব্দটি ব্যবহার করা হতো : স্বরাষ্ট্রমন্ত্রী ভূগর্ভস্থ নয়, এখনই ভূপৃষ্ঠের পানির দিকে যেতে হবে: মির্জা ফখরুল রূপপুর প্রকল্পে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী

হেরা ফেরি থ্রি’তে ফিরলেন পরেশ রাওয়াল, হবেন বাবু ভাইয়া

প্রভাত রিপোর্ট / ৫৩৬ বার
আপডেট : বুধবার, ২ জুলাই, ২০২৫

প্রভাত বিনোদন : বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘হেরা ফেরি থ্রি’ থেকে অভিনেতা পরেশ রাওয়ালের বেরিয়ে যাওয়া এবং পরবর্তীতে তার ফিরে আসা নিয়ে ইন্ডাস্ট্রিতে চলছিল নানা জল্পনা।
এমনকি প্রযোজনা সংস্থার সঙ্গে মামলা মোকদ্দমার খবরও প্রকাশ্যে আসে। কিন্তু অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে ‘বাবু ভাইয়া’ চরিত্রে পরেশ রাওয়ালের প্রত্যাবর্তন ভক্তদের মধ্যে স্বস্তি এনেছে। পিঙ্কভিলায় দেয়া এক সাক্ষাৎকারে প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা জানিয়েছেন, পরেশ রাওয়ালের সঙ্গে তাদের কিছু মতপার্থক্য হয়েছিল যা সমাধান করতে সময় লেগেছে। ইন্ডাস্ট্রির অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব এই সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
ফিরোজ নাদিয়াদওয়ালা বলেন, ‘আমার ভাই সাজিদ নাদিয়াদওয়ালা এবং আহমেদ খানের ভালোবাসা, শ্রদ্ধা এবং নির্দেশনায় ‘হেরা ফেরি’ পরিবার আবারও একত্রিত হয়েছে। আমার ভাই সাজিদ এই বিষয়টি সমাধানের জন্য অনেক দিন ধরে প্রচেষ্টা করেছে। আমাদের সম্পর্ক ৫০ বছরেরও বেশি পুরোনো।’ গত মে মাসে হঠাৎ করেই পরেশ রাওয়াল ঘোষণা করেন যে তিনি ‘হেরা ফেরি থ্রি’র সঙ্গে আর যুক্ত থাকছেন না। এর জেরে প্রযোজক অক্ষয় কুমারের সংস্থা তার বিরুদ্ধে মামলাও দায়ের করেছিল এবং পরেশ চুক্তির টাকা ফেরত দিয়েছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও