• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম
ইউনূস সরকারের নবীন সদস্যদের দুর্নীতির অভিযোগ শামার, প্রমাণ চান নাহিদ পাথরঘাটায় বর্জ্য-দূষন রোধে নীরব প্রতিবাদ জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের ভারতীয় ভিসার বিষয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী পরিচয় নিয়ে প্রশ্ন তোলায় সংসদে ক্ষুব্ধ জামায়াত আমির ‘ইঞ্জিনিয়ারিং’ চোখে পড়েনি, আরও ভালো নির্বাচনের জন্য ১৯ সুপারিশ অতীতে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য জঙ্গিবাদ শব্দটি ব্যবহার করা হতো : স্বরাষ্ট্রমন্ত্রী ভূগর্ভস্থ নয়, এখনই ভূপৃষ্ঠের পানির দিকে যেতে হবে: মির্জা ফখরুল রূপপুর প্রকল্পে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী

চুম্বন দৃশ্যে অভিনয়ে ‘না’ বলেন সালমান খান

প্রভাত রিপোর্ট / ৫২৫ বার
আপডেট : শনিবার, ৫ জুলাই, ২০২৫

প্রভাত বিনোদন : বলিউডে দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে রাজ করছেন সালমান খান। একের পর এক রোম্যান্টিক চরিত্রে দর্শকের মন জিতে নিয়েছেন। তবু এখনও পর্যন্ত তার সিনেমায় নেই ঠোঁটে ঠোঁট ছোঁয়ানোর দৃশ্য। বলা বাহুল্য, সালমানের ক্যারিয়ারে যেন ‘নো কিসিং পলিসি’ এক স্বঘোষিত সিদ্ধান্ত।
বলিউডের অন্দরে শোনা যায়, সালমান যেকোনো নবাগতের জীবন গড়ে দিতে পারেন ইন্ডাস্ট্রিতে; আবার চাইলে কারও ক্যারিয়ারও ধ্বংস করে দিতে পারেন।
যেমন সালমান বলিউডকে দিয়েছেন বেশ কিছু নায়িকা- তাদের মধ্যে ক্যাটরিনা কাইফ অন্যতম। তার প্রেম জীবন নিয়েও রয়েছে বিস্তর চর্চা। এখন পর্যন্ত ছয়টি সম্পর্কের কথা স্বীকার করেছেন সালমান। সংগীত বিজলানি, ঐশ্বরিয়া রাই বচ্চন থেকে শুরু করে ক্যাটরিনার নামও রয়েছে তালিকায়। যদিও কারও সঙ্গে ঘর বাঁধা হয়নি তার; তাই প্রায় ষাট বছরের সালমান এখনও বলিউডের সবচেয়ে যোগ্য অবিবাহিত পুরুষ! বলা যায়, অনুরাগীদের কাছে সালমান খান মোটেই নারীঘেষা কেউ নন। পর্দায়ও তার প্রেমিক ভাবমূর্তিও তাই বলে। কারণ, একের পর এক প্রেমিক চরিত্রে অভিনয় করেছেন, অথচ নায়িকার ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে চান না; যেহেতু তার ছবিতে নো কিসিং পলিসি’ বহাল।
কেন পর্দায় নায়িকার ঠোঁটে ঠোঁট রাখতে আপত্তি, তার কারণ জানালেন ভাই আরবাজ খান। এক কমেডি শো এর মঞ্চে এ প্রসঙ্গ উঠতেই সালমানের সামনেই তার ভাই আরবাজ বলেন, ‘আসলে ক্যামেরার পেছনে এত চুমু খান, তাই পর্দায় খান না!’ ভাইয়ের মুখ থেকে এ কথা শুনে রীতিমতো লজ্জাও পেয়ে যান সালমান খান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও