• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ইউনূস সরকারের নবীন সদস্যদের দুর্নীতির অভিযোগ শামার, প্রমাণ চান নাহিদ পাথরঘাটায় বর্জ্য-দূষন রোধে নীরব প্রতিবাদ জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের ভারতীয় ভিসার বিষয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী পরিচয় নিয়ে প্রশ্ন তোলায় সংসদে ক্ষুব্ধ জামায়াত আমির ‘ইঞ্জিনিয়ারিং’ চোখে পড়েনি, আরও ভালো নির্বাচনের জন্য ১৯ সুপারিশ অতীতে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য জঙ্গিবাদ শব্দটি ব্যবহার করা হতো : স্বরাষ্ট্রমন্ত্রী ভূগর্ভস্থ নয়, এখনই ভূপৃষ্ঠের পানির দিকে যেতে হবে: মির্জা ফখরুল রূপপুর প্রকল্পে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী

লন্ডনে একান্ত সময় কাটাচ্ছেন আনুশকা- বিরাট কোহলি

প্রভাত রিপোর্ট / ৪৮০ বার
আপডেট : শনিবার, ৫ জুলাই, ২০২৫

প্রভাত বিনোদন : লন্ডনের রাস্তায় অভিনেত্রী স্ত্রী আনুশকা শর্মার সঙ্গে হাঁটছিলেন ক্রিকেটার বিরাট কোহলি। সেখানে ভারতের জনপ্রিয় এই জুটিকে দেখে এক ব্যক্তি দূর থেকে তাদের লুকিয়ে ভিডিও করতে শুরু করেন। এরপর বিষয়টি বুঝে যান বিরাট, জানান প্রতিক্রিয়াও!
সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, বেশ দূর থেকে এবং পেছন থেকে ভিডিও করা হলেও বিরাট বুঝতে পারেন বিষয়টি। তারপর ঘুরে তাকান এবং কড়া চোখে তাকান ওই ব্যক্তির দিকে। সেখানে বিরাটের চোখ রাঙানি দেখে বোঝা যায়, এমন কাজ মোটেই পছন্দ হয়নি তার। এর আগেও একই দিনে একটি ভিডিও ছড়িয়েছিল, যেখানে বিরাট ও আনুশকাকে একটি বেকারির বাইরে বসে থাকতে দেখা যায়। সঙ্গে ছিল না তাদের দুই সন্তান—শুধু তারাই ছিলেন। জানা গেছে, খানিকটা ব্যক্তিগত সময় কাটাতেই লন্ডন গেছেন এই তারকা দম্পতি। ভারতের তুলনায় সেখানে বেশি স্বাভাবিকভাবে থাকতে পারেন বলেই এমন সিদ্ধান্ত। এদিকে আনুশকাও বর্তমানে অভিনয় থেকে দূরে রয়েছেন। তবে শোনা যাচ্ছে, ‘চাকদা এক্সপ্রেস’ সিনেমার মাধ্যমে পর্দায় ফিরছেন এই বলি অভিনেত্রী। যেখানে তাকে দেখা যাবে এক নারী ক্রিকেটারের চরিত্রে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও