• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম
ইউনূস সরকারের নবীন সদস্যদের দুর্নীতির অভিযোগ শামার, প্রমাণ চান নাহিদ পাথরঘাটায় বর্জ্য-দূষন রোধে নীরব প্রতিবাদ জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের ভারতীয় ভিসার বিষয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী পরিচয় নিয়ে প্রশ্ন তোলায় সংসদে ক্ষুব্ধ জামায়াত আমির ‘ইঞ্জিনিয়ারিং’ চোখে পড়েনি, আরও ভালো নির্বাচনের জন্য ১৯ সুপারিশ অতীতে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য জঙ্গিবাদ শব্দটি ব্যবহার করা হতো : স্বরাষ্ট্রমন্ত্রী ভূগর্ভস্থ নয়, এখনই ভূপৃষ্ঠের পানির দিকে যেতে হবে: মির্জা ফখরুল রূপপুর প্রকল্পে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী

সাবেক সিইসি এটিএম শামসুল হুদা মারা গেছেন

প্রভাত রিপোর্ট / ১৬২ বার
আপডেট : শনিবার, ৫ জুলাই, ২০২৫

প্রভাত রিপোর্ট:সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা আর নেই। শনিবার (৫ জুলাই) সকাল ৯টায় রাজধানীর গুলশানের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
বর্তমানে তার মরদেহ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রপ্রবাসী মেয়ে দেশে ফিরলে জানাজার সময় নির্ধারণ করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।
এটিএম শামসুল হুদা ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্বকালীন সময়ে তিনি রাজনৈতিক সংকটকালে নির্বাচন কমিশনের স্বাধীনতা ও কার্যকারিতা ধরে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এ.টি.এম. শামসুল হুদা ১৯৬৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন। তিনি স্বাধীনতার পরে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। ২০০০ সালে তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। সাবেক এই আমলা বাগেরহাটে মহকুমা প্রশাসক (সাব ডিভিশনাল অফিসার), পানিসম্পদ ও অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং এর আগে বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও