• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত উদ্যোগ নিতে হবে: পানিসম্পদমন্ত্রী ‘শ্রম আইনের ওপর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভর’ এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু জামায়াত নিজেই স্বীকার করে নিয়েছে কারা খুনি-ধর্ষক ছিল: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা দুই অঙ্ক থেকে কমিয়ে সুদহার বিনিয়োগবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী দাম বাড়লো সয়াবিন তেলের ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা জুলাই থেকে ফ্রি ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা ৩৫ বছর পরও উপকূলে আতঙ্ক: ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের ক্ষত আজও শুকায়নি

বিএনপি মব ভায়োলেন্সে বিশ্বাস করে না: ডা. এ জেড এম জাহিদ

প্রভাত রিপোর্ট / ১২৭ বার
আপডেট : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

প্রভাত রিপোর্ট: বিএনপি মব ভায়োলেন্সে বিশ্বাস করে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। রবিবার (১৩ জুলাই) দুপুরে সিলেট মহানগরীর পিটি আই মিলনায়তনে সিলেট মহানগর বিএনপির বিশেষ সভায় এ কথা বলেন তিনি।
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, সরকারের অভ্যন্তরে আওয়ামী দোসররা ঘাপটি মেরে বসে আছে বলেই তাদের ডানে বামে অন্যায়কারীদের গ্রেপ্তার করা হচ্ছে না। মিটফোর্ডের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি মব ভায়োলেন্সে বিশ্বাস করে না, বিএনপি আইনের শাসনে বিশ্বাস করে। তিনি আরও বলেন, মিটফোর্ডে যে ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে বিএনপি বহিষ্কারসহ সকল ধরনের প্রতিবাদ জানিয়েছে কিন্তু এখনো অনেককে গ্রেপ্তার করা হয়নি। এটা সরকারের ব্যর্থতা। এসময় তিনি আশ্বস্ত করেন বিএনপি অতীতেও অন্যায়কারীকে প্রশ্রয় দেয়নি, আগামীতেও দিবে না। সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্র নির্বাহী কমিটির নেতৃবৃন্দ। এসময় মহানগর বিএনপির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দসহ শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও